ফিরোজ আল আমিন, নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে মালশীন যুবসমাজের উদ্যোগে ক্যারাম প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের সম্পৃক্ত করাই ছিল এ প্রতিযোগিতার উদ্দেশ্য। শুক্রবার সন্ধ্যায় দিঘী পাড়ায় আয়োজিত এ প্রতিযোগিতার বিজয়ী দলকে ১৫ হাজার টাকা এবং রানার্সআপ দলকে একটি টিভি মনিটর পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধাইনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রায়হান খন্দকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা যুবদলের আহ্বায়ক এফ এম শাহ আলম।
স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতাকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রধান অতিথির বক্তব্যে এফ এম শাহ আলম যুবসমাজকে সুস্থ বিনোদনে সম্পৃক্ত করা এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন করায় এলাকার যুব সমাজ কে ধন্যবাদ জানান এবং যেকোনো সুস্থ বিনোদনের আয়োজনে পাশে প্রত্যায় ব্যক্ত করেন।