শিরোনাম
রামগতিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পলাতক তাড়াশ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতবাড়ি, গুদাম ও অফিস ভস্মীভূত কয়রায় প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জনগণের আস্থা ও উন্নয়নের প্রত্যয়ে কয়ড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ কুমার বগুড়ায় অপহরণ মামলাসহ গ্রেপ্তার ৬ নওগাঁর ধামইরহাটের তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার বদলগাছীতে ছাগল চুরির অভিযোগে নারীসহ ৩ জন আটক পার্বতীপুরে দুই মাদকসেবীসহ বিভিন্ন মামলায় আটক ৮ জন কারাগারে চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা ও ভূমিসেবা কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন, স্মারকলিপি ও মিছিল

প্রতিবেদকের নাম / ২১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

 

শাহাদাৎ হোসেন চৌধুরী, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

পেশাগত মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং অপপ্রচার বন্ধের দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) সোনারগাঁ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. কাউসার আহমেদ তুহিন। এতে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আব্দুল হামিদ, মিন্টু মিয়া, সবুজ আহমেদ, সোলেমান হোসেন, সাবেক সভাপতি লাল মিয়া, বর্তমান সহ-সভাপতি আনোয়ার হোসেন, মিজান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক মমিন শেখ, সোহাগ শেখ, ক্রীড়া বিষয়ক সম্পাদক রান্টু আহমেদ, দপ্তর বিষয়ক সম্পাদক উজ্জল মালাকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ও সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন। পরে তারা একটি প্রতিনিধি দল হিসেবে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাতের কাছে স্মারকলিপি প্রদান করেন।

বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো দালাল নন; বরং তারা দেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত পেশাজীবী গোষ্ঠী। দেশের ওষুধ শিল্পের অগ্রগতি, চিকিৎসকদের কাছে আধুনিক ওষুধের তথ্য পৌঁছে দেওয়া এবং জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

তারা আরও অভিযোগ করেন, বিভিন্ন সময়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের পেশাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় অনেকে হয়রানি, অসম্মান ও অনিরাপদ পরিবেশের শিকার হচ্ছেন বলেও দাবি করেন বক্তারা।

স্মারকলিপিতে তারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত এবং অপপ্রচার বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।

পরে ব্যানার, ফেস্টুন ও দাবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত প্রদক্ষিণ করে। মিছিলে “মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দালাল নয়”, “পেশার মর্যাদা রক্ষা করতে হবে”, “নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে”—এমন নানা স্লোগান দেওয়া হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
11 May 2026

সোনারগাঁয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন, স্মারকলিপি ও মিছিল

www.dainikkagoj.com
11 May 2026

সোনারগাঁয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন, স্মারকলিপি ও মিছিল

www.dainikkagoj.com