শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল 

Reporter Name / ১৯০ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

 

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর অতর্কিত হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (৩০ আগস্ট) বিকেলে শহরের মজমপুর গেটে এ কর্মসূচির আয়োজন করে বিপ্লবী ছাত্রজনতা, কুষ্টিয়া জেলা শাখা।

সভায় জানানো হয়, ঢাকায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কর্মসূচিতে সেনাবাহিনী, পুলিশ এবং আওয়ামী লীগের সহযোগী জাতীয় পার্টির ‘পরিকল্পিত হামলায়’ সংগঠনের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরসহ শতাধিক নেতাকর্মী আহত হন। তারই প্রতিবাদে কুষ্টিয়ায় এ কর্মসূচি পালন করা হয়।

আয়োজিত এই বিক্ষোভ মিছিলে ও সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল খালেক এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ। গন অধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তারা হামলার তীব্র নিন্দা জানান এবং আহতদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

প্রতিবাদ সভা শেষে একটি বিক্ষোভ মিছিল মজমপুর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মজমপুরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর