শিরোনাম
তানোরে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টে ব্রাহামা গরুর প্রজনন কার্যক্রমের উদ্বোধন আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে দাঁড়াল তানোর প্রেসক্লাব রামগতিতে বায়তুস সালাম জামে মসজিদের উদ্বোধন তাড়াশের নওগাঁ বাজারে আল-ফালাহ সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শিল্পকলা একাডেমির কোর্স সমাপনী ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে রাজনৈতিক স্লোগান, পরে মুছে ফেলা হলো রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, জরিমানা ২ হাজার টাকা ময়মনসিংহে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত তাড়াশে স্কুল ভবন থেকে পড়ে ছাত্র গুরুতর আহত সিরাজগঞ্জ-পাবনায় ১০৩ অস্ত্র উদ্ধার
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শিল্পকলা একাডেমির কোর্স সমাপনী ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান

প্রতিবেদকের নাম / ৩৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

 

সোনারগাঁও ( নারায়নগঞ্জ) সংবাদদাতাঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে নাচ ও গানের কোর্স সম্পন্ন করা ১৩ জন শিক্ষার্থীকে সোনারগাঁও শিল্পকলা একাডেমির পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হয়। পাশাপাশি নাচ, গান, কবিতা আবৃত্তি, ছবি আঁকা ও সুন্দর হাতের লেখা এই পাঁচটি বিভাগে বর্ষ সমাপনী পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ২৩ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় সোনারগাঁও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রাশেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা সহকারী কর্মকর্তা এ কে এম রাফসান রাব্বি, উপজেলা বিএনপির সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁও পৌরসভা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজাহান মিয়া এবং সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল বারিকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ শেষে উপজেলা শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা নৃত্য, সংগীত ও কবিতা আবৃত্তি পরিবেশন করে।

এতে শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা নৃত্য, সংগীত ও কবিতা আবৃত্তি পরিবেশন করে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে একই অডিটোরিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি সারা দেশে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তরের উদ্যোগে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে এ প্রতিযোগিতা শুরু হয়েছে।

এ ছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।

দিনব্যাপী এসব আয়োজনের মধ্য দিয়ে সোনারগাঁওয়ে শিশু-কিশোরদের সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে প্রতিভা বিকাশের এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
06 November 2026

সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শিল্পকলা একাডেমির কোর্স সমাপনী ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান

www.dainikkagoj.com
06 November 2026

সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শিল্পকলা একাডেমির কোর্স সমাপনী ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান

www.dainikkagoj.com