শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

লংগদু জোন কর্তৃক বিপুল পরিমাণ  ভারতীয় সিগারেট আটক

Reporter Name / ১৯৮ Time View
Update : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

 

 

মেঃ এরশাদ আলী,  লংগদু প্রতিনিধি :

সীমান্তের চোরাই পথে অবৈধ ভাবে ভারতীয় সিগারেট  দেশে ঢুকছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে মারিশ্যা সংলগ্ন নয় কিলো নামক স্থানে পৌঁছে গোপন অবস্থান নিয়ে বিপুল পরিমাণ সিগারেট জব্দ করতে সক্ষম হয় বাংলাদেশ সেনাবাহিনী তেজস্বী বীর  লংগদু জোন।

 

গতকাল দুপুরে সেনাবাহিনী গোপন সংবাদের সূত্রে জানতে পারে  মারিশ্যা সংলগ্ন নয় কিলো নামক এলাকায় জেএসএস (মুল) দলের তিনজন সদস্য সিভিল পোশাকে ভারতীয় বিপুল পরিমাণ অবৈধ সিগারেট ও ভারতীয়  মালামাল নিয়ে দীঘিনালা হয়ে খাগড়াছড়ি যাচ্ছে।

 

বিষয়টি লংগদু জোনের আওতাধীন  বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি সাব জোনের ক্যাম্প কমান্ডার অবগত করলে জোন কমান্ডার লেঃ কর্নেল মীর মোর্শেদ, এসপিপি,পিএসসি এর নির্দেশনায়, একটি বিশেষ টহল দল নিয়ে দুরছড়ি সাব জোন কমান্ডার মেজর রিফাত মারিশ্যা”র সন্দেহজনক নয় কিলো নামক স্থানে রাত ১১টার সময় পৌঁছান এবং চোরাচালানরীদের  হাতে নাতে ধরার জন্য দীর্ঘক্ষন অবস্হান করেন। এসময় জেএসএস (মুল) দলের চোরাচালান কারীরা সেনাবাহিনীর উপস্থিতি উপলব্ধি করতে পেরে গোপনে সেখান থেকে পালিয়ে যায়।

 

পরবর্তীতে উক্ত স্থানে মেজর রিফাত এর নেতৃত্বে রাতেই আশপাশের এলাকা সম্পূর্ণ তল্লাশি করার সময় নিকটবর্তী জঙ্গল থেকে বস্তাভর্তি বিপুল পরিমাণ ভারতীয় সিগারেটের কার্টুন উদ্ধার করে সেনাবাহিনী।

 

বিশ্বস্ত সুত্রে আরো জানা যায়, উক্ত সিগারেট দীঘিনালা হয়ে খাগড়াছড়িতে পৌঁছাতে জে এস এস (মুল) দলের চোরাচালান কারী গ্রুপ বাঘাইছড়ি, মারিশ্যার পাহাড়ী জনপদ ব্যবহার করে থাকে।  এসব চোরাচালানের প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা কাজ করে যাচ্ছেন বলে জানান বাংলাদেশ  সেনাবাহিনী, লংগদু জোন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর