শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন

দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ

প্রতিবেদকের নাম / ৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

 

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার

ঢাকার দোহারে শিক্ষার্থীদের মেধা বিকাশ, যুক্তিবোধ ও বাকপটুতা বৃদ্ধির লক্ষ্যে ড্যাফোডিলস্ হাই স্কুলে ‘বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। চূড়ান্ত পর্বের বিতর্ক প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এরশাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মোশারফ হোসেন। এছাড়া স্থানীয় শিক্ষানুরাগী, সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, “আজকের শিশু-কিশোররাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের যুক্তিবাদী মনন তৈরি করতে এবং দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অপসংস্কৃতি ও মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখতে শিক্ষা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রমের কোনো বিকল্প নেই।”

অনুষ্ঠানে প্রতিযোগিতার নির্ধারিত বিষয় নিয়ে পক্ষে-বিপক্ষে যুক্তি, তথ্য ও বক্তব্য উপস্থাপন করে ড্যাফোডিলস্ হাই স্কুলের ক্ষুদে বিতার্কিকরা। তাদের যুক্তিনির্ভর বক্তব্য ও সাবলীল উপস্থাপনা উপস্থিত অতিথি ও দর্শকদের প্রশংসা কুড়ায়।

বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শেষে বিচারকমণ্ডলীর রায়ের ভিত্তিতে বিজয়ী দল, রানারআপ দল ও শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচন করা হয়। পরে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের হাতে ট্রফি ও সনদপত্র তুলে দেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি যুক্তিবোধ, নেতৃত্বের গুণাবলি, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের সহপাঠ্যক্রমিক কার্যক্রম নিয়মিত আয়োজন করা প্রয়োজন। অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব আরও বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
09 August 2026

দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ

www.dainikkagoj.com
09 August 2026

দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ

www.dainikkagoj.com