শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত”

প্রেমের টানে চীনা যুবক কুষ্টিয়ায়

Reporter Name / ১৬৪ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

 

 

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:

ফেসবুকে প্রেমের টানে সুদূর চীন থেকে কুষ্টিয়ায় এসেছেন শি জিং ইউ নামের এক যুবক। আকাশ পথে শনিবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকায় পৌঁছান তিনি। এরপর সকালে কুষ্টিয়ার খাজানগরে প্রেমিকা বৃষ্টির বাড়িতে পৌঁছান। এরপর দুপুরের দিকে বৃষ্টি ও তার পরিবারের সদস্যদের সাথে কুষ্টিয়া আদালতে আসেন এবং বৌদ্ধ ধর্ম পরিবর্তন করে মুসলিম ধর্ম গ্রহণ করেন।

 

ওই যুবক কুষ্টিয়া সদর উপজেলার খাজানগরের প্রেমিকার সঙ্গে মুসলিম রীতিতে বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন। এজন্য তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার নতুন নাম সোহান আহাম্মেদ।

 

প্রেমিক শি জিং ইউ (২৮) চায়নার হেনান এলাকার শি লিং জাং ও জুয়ে চুন সুই দম্পতির ছেলে। প্রেমিকা বৃষ্টি খাতুন কুষ্টিয়া সদর উপজেলার খাজা নগর উত্তরপাড়ার মোতালেব মিস্ত্রির মেয়ে।

 

 

স্থানীয় ও আদালত সূত্রে জানা গেছে, কুষ্টিয়ার খাজানগর এলাকার তরুণী সাথে ফেসবুকে পরিচয় হয় চীনা যুবকের। এরপর দুজন প্রেমের সম্পর্ক গড়ে তুলেছেন। প্রেমিকা বৃষ্টিকে বিয়ে করার জন্য চীনা যুবক খাজানগরে ছুটে এসেছেন। চীনা যুবক কুষ্টিয়া আদালতে ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়েছেন। তারা দ্রুত বিয়ে করবেন।

 

 

এবিষয়ে বৃষ্টি ও তার পরিবার গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলতে রাজি হননি। তবে চীনা যুবক বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে তাকে হাসিখুশী দেখা গেছে।

 

 

স্থানীয়রা ও কুষ্টিয়া আদালতের আইনজীবীরা বলেন, প্রেমের টানে কুষ্টিয়ায় এসেছেন এক যুবক। তিনি বৌদ্ধ ধর্ম পরিবর্তন করে মুসলিম ধর্ম গ্রহণ করেছে। কারণ খাজানগর এলাকার বৃষ্টি নামের এক মুসলিম তরুণীর সাথে তিনি বিয়ে করবে। ফেসবুকে প্রথমে তাদের পরিচয় হয়। এরপর তারা বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর