শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

তাড়াশে মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে আই সি টি ব্যবহারিক পরীক্ষায় টাকা আদায়ের অভিযোগ 

Reporter Name / ১৫৫ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

 

 

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

২০২৫ সালে অনুষ্ঠিতব্য এইচ এস সি আইসিটি ( ICT) বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় ১০২ জন শিক্ষার্থীর নিকট থেকে অবৈধ ভাবে ২০০ টাকা করে বাধ্যতামূলক আদায় করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাটি ঘটেছে শনিবার (২৩/০৮/২০২৫) সকালে তাড়াশ মহিলা ডিগ্রি কলেজ পরীক্ষা কেন্দ্রে। অবশ্য কেন্দ্র সচিব অত্র কলেজের উপাধ্যাক্ষ মো. শাহাদাত হোসেন বিষয়টি স্বীকার করে বলেন, টাকা আদায় আইসিটি বিভাগের শিক্ষক মহব্বত উল্লা ও সুলতান মাহমুদ করেছেন।এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন পরীক্ষার্থী জানান, ব্যবহারিক পরীক্ষায় প্রতিটি বিষয়ে ২০০ করে টাকা প্রত্যেক পরীক্ষার্থী না দিলে নম্বর কম দেওয়া হবে এবং এতে পরীক্ষায় ভালো ফল থেকে তারা বঞ্চিত হবে বলে হুঁশিয়ারি প্রদান করেন ওই কলেজের কম্পিউটার বিভাগের স্যারেরা। তারা আরো বলে, বাকী ব্যবহারিক পরীক্ষাতেও ২০০ টাকা করে দিতে হবে। এ বিষয়ে তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাফর ইকবালের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনটি ধরেন না।উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, ব্যবহারিক পরীক্ষার নামে কোন টাকা আদায় করা যাবে না। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর