শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

লংগদুতে মামলা-হামলা ও স্যুট কবুলিয়তে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

Reporter Name / ২২৫ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

 

 

মোঃ এরশাদ আলী, লংগদু (রাঙ্গামাটি)

রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদুতে জাল-জালিয়াতির মাধ্যমে জমি দখল ও মামলা হামলার মাধ্যমে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বগাচতর ইউনিয়ন রাঙ্গিপাড়ার ভুক্তভোগী ৫টি পরিবার।

 

 

১৮ আগস্ট (সোমবার) সকাল ১১টায় লংগদু উপজেলা প্রেসক্লাবে আয়োজিত উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার ৪ নং বগাচতর ইউনিয়নের রাঙ্গীপাড়া মৌজার ভুক্তভোগী পরিবার গুলোর সদস্যরা।

 

 

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে ১৯৮০ থেকে ১৯ ৮১ সালের রেকর্ড ভুক্ত পাঁচজনের জায়গা যার হোল্ডিং নং-২৬৩/২৬৪/২৬৫ এবং ১১২ অথচ বর্তমানে স্থানীয় ভূমিদস্যু মনির হোসেন স্যুট কবুলিয়ত বা জাল দলিল তৈরি করে দখলের চেষ্টা করছে। ইতিমধ্যে বিভিন্ন সময়ে ভয়ভীতি প্রদর্শন, মামলা মোকদ্দমা এবং হামলার মাধ্যমে ভুক্তভোগীদের হয়রানি করে যাচ্ছে। এতে নারী-পুরুষ নির্বিশেষে স্থানীয় পরিবারগুলো আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

 

 

ভুক্তভোগী পরিবার গুলো জরুরি ভিত্তিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ভূমি অফিসের মাধ্যমে সত্যতা যাচাই করে মনির হোসেন সহ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও বড় ধরনের  সংঘাত ও অশান্তি তৈরি হতে পারে।

 

 

এসময়ে সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,  ভুক্তভোগী  সমত্ত্ব বানু, আব্দুর রব, কাঞ্চন মির, মমিন মাঝি, নিজাম উদ্দীন সহ  ভূক্তভোগী পরিবারের সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর