শিরোনাম
টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

তানোরে নারী এমপিকে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

প্রতিবেদকের নাম / ৩৫ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

 

আশরাফুল ইসলাম রনজু, তানোর (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর তানোর উপজেলায় স্থানীয় সংসদ সদস্যকে বাদ দিয়ে সংরক্ষিত নারী সংসদ সদস্যকে দিয়ে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা জামায়াতে ইসলামী।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সোনালী ব্যাংকের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গোল্লাপাড়া বাজার প্রদক্ষিণ শেষে থানা মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম।

তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ডিএম আক্কাস আলীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও মুন্ডুমালা পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আনিসুর রহমান এবং তানোর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মাহাবুর রহমান চৌধুরী। এছাড়া পৌর জামায়াতের আমীর মুখছেদ আলী, সেক্রেটারি জুয়েল রানা এবং উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের নির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমানকে উপেক্ষা করে সংরক্ষিত নারী সংসদ সদস্যকে দিয়ে কৈয়লহাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন এবং কৃষ্ণপুর আদর্শ মহিলা কলেজ ও কৃষ্ণপুর বাইতুন নূর মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বক্তারা বলেন, এ ধরনের পদক্ষেপ একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে অবমূল্যায়ন করার পাশাপাশি গণতান্ত্রিক মূল্যবোধ ও রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। তারা অবিলম্বে সংশ্লিষ্ট কর্মসূচি স্থগিত করে নির্বাচিত জনপ্রতিনিধির যথাযথ মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানান।

অন্যথায় রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও সমাবেশ থেকে হুঁশিয়ারি দেন বক্তারা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
03 August 2026

তানোরে নারী এমপিকে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

www.dainikkagoj.com
03 August 2026

তানোরে নারী এমপিকে দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

www.dainikkagoj.com