শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
উল্লাপাড়ায় বিএনপি নেতা আব্দুস সালাম এর দাফন সম্পুর্ণ  খাগড়াছড়িতে বিএনপি’র রাজনীতিতে অদম্য এক নারী কুহেলী দেওয়ান ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-০২ খাগড়াছড়ি মানিকছড়িতে মাহা সংগ্রাই উপলক্ষে ঐতিহ্যবাহী বলি খেলা; আরেশে মারমা চ্যাম্পিয়ন অভয়নগরে ভুয়া দর্জি প্রশিক্ষণের জাল, নিবন্ধনহীন প্রতিষ্ঠানের নামে অর্থ বাণিজ্য সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড

Reporter Name / ১৮২ Time View
Update : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

 

 

 

মোঃমাসুদ রানা, বিশেষ প্রতিনিধিঃ

 

খাগড়াছগির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি সেনাবাহিনী জোন কর্তৃক শুক্রবার গভীর রাতে মগ লিবারেশন পার্টির কালেক্টর সদস্য ইসমাইল হোসেন নামক এক ব্যক্তিকে বিপুর পরিমাণ অস্ত্র সহ আটক করে। পরবর্তীতে তাকে নিয়ে মগ লিবারেশন পার্টির অন্য সদস্যকে গ্রেফতার করার জন্য খাগড়াছড়ি সদরস্থ শান্তিনগর এলাকায় সিন্দুকছড়ি জোনের সেনাবাহিনী দল অভিযান চালায়। শুক্রবার সকাল ৮টা ৩০ মিনিটে খাগড়াছড়ি সদরস্থ শান্তিনগর ব্রাক অফিস সংলগ্ন জনৈক সুজিত দে’র তিনতলা বাসায় সেনাবাহিনীর অভিযান পরিচালনাকালে মগ লিবারেশন পার্টির সদস্য কংচাইঞো মারমা (৩১) তিনতলা ভাড়া বাসা থেকে লাফ দিয়ে গুরুতর আহত হয়। পরবর্তীতে তাকে আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কংচাইঞো মারমা মহালছড়ি উপজেলার গড়িয়াছড়ি এলাকার বাসিন্দা অংগ্যজাই মারমার ছেলে। জানা যায় যে, মৃত কংচাইঞো মারমা মগ লিবারেশন পার্টির সিন্দুকছড়ির শাখার সদস্য।খাগড়াছড়ি সদরস্থ শান্তিনগরে স্বপরিবারে ভাড়া থাকতেন। উল্লেখ্য যে, সেনাবাহিনী কর্তৃক আটককৃত ইসমাইল হোসেন মগ লিবারেশন পার্টি সিন্দুকছড়ি জোনের কালেক্টর বলে জানা যায়।খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল জানান, পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন, গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর