শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

সোনারগাঁও রাজু হত্যা মামলা: বাবা-ছেলেকে প্রতিহিংসাবশত আসামি করার অভিযোগ পরিবারের

প্রতিবেদকের নাম / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর-কিশোরগঞ্জ এলাকায় রাজু হত্যা মামলায় ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা মোতালেব মেম্বার ও তার ছেলে, যুবদল নেতা শাহাদাত প্রধানকে পরিকল্পিতভাবে মিথ্যা আসামি করা হয়েছে বলে অভিযোগ করেছে তাদের পরিবার।

শাহাদাত প্রধানের স্ত্রী দাবি করেন, তার শ্বশুর ও স্বামী রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তিনি বলেন, তার স্বামী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এলাকার নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু নেতাকর্মী রাজনৈতিক উদ্দেশ্যে তাদের এই হত্যা মামলায় জড়িয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

তার ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় মোতালেব মেম্বার ও শাহাদাত প্রধান দুজনই বাড়িতে ছিলেন। বাড়ির সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে বিষয়টি স্পষ্ট হবে বলে তিনি দাবি করেন। এছাড়া, মোতালেব মেম্বার প্রায় এক সপ্তাহ ধরে অসুস্থ থাকায় তার ছেলে শাহাদাতও বাড়িতেই অবস্থান করছিলেন বলে জানান।

শাহাদাত প্রধানের বোন বলেন, তার বাবা দীর্ঘদিন ধরে এলাকার মানুষের বিভিন্ন প্রয়োজনে পাশে থেকেছেন এবং বিএনপির একজন নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে দুঃসময়েও দল ছাড়েননি। তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে তার বাবা একাধিক মামলা ও হয়রানির শিকার হয়েছেন।

তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে তার বাবা ও ভাইকে এই হত্যা মামলায় জড়ানো হয়েছে। তাদের পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং মোতালেব মেম্বার ও শাহাদাত প্রধান পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ বলেও তিনি উল্লেখ করেন।

পরিবারের সদস্যদের দাবি, গত ২৭ জুলাই রাত প্রায় ১১টার দিকে রাজুকে মারধরের ঘটনার পর তার মৃত্যুকে কেন্দ্র করে দায়ের করা মামলায় প্রকৃত ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন—এমন ব্যক্তিদেরও আসামি করা হয়েছে।

এছাড়া, মামলাকে কেন্দ্র করে তাদের পরিবারসহ এলাকার কয়েকটি নিরীহ পরিবারের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তারা। এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

তবে এসব অভিযোগ সংশ্লিষ্ট পরিবারের বক্তব্য। এ বিষয়ে মামলার বাদী, তদন্তকারী সংস্থা বা পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
31 July 2026

সোনারগাঁও রাজু হত্যা মামলা: বাবা-ছেলেকে প্রতিহিংসাবশত আসামি করার অভিযোগ পরিবারের

www.dainikkagoj.com
31 July 2026

সোনারগাঁও রাজু হত্যা মামলা: বাবা-ছেলেকে প্রতিহিংসাবশত আসামি করার অভিযোগ পরিবারের

www.dainikkagoj.com