শিরোনাম
কমলনগরে পুলিশের তৎপরতা  জুয়া-মাদক পাচার-কারবারিদের  ‘আতঙ্ক”  ওসি ফরিদুল তাড়াশে নারী আটক, ইয়াবা ও চায়না চাকু জব্দ উল্লাপাড়ায় পরিবার কল্যাণ পরিদর্শিকার বিরুদ্ধে অনিয়মিত উপস্থিতি ও দায়িত্বে অবহেলার অভিযোগ দরুদ, মিলাদ-কিয়াম ও মোনাজাতের আধ্যাত্মিক আবহে আলহাজ্ব আবুল কাসেম মোজাদ্দেদী (রহ.)-এর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত পাবনার ভাঙ্গুড়ায় হাম ও ডেঙ্গুর প্রকোপ; রোগীর চাপ হাসপাতালে নাসিরনগরে সোনালি ফসলে হাসছে কৃষক, মাঠে মাঠে ধান উঠানোর ব্যস্ততা বারহাট্টা বাজারের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন, উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল হক পথচারী ও এতিমদের শীতবস্ত্র দিলো মানবিক ইউএনও আরিফুর রহমান টেকনাফে কায়ুকখালী খালের উন্নয়নকাজ শুরু, বদলে যাবে পৌর এলাকার চিত্র রামগড়ে ফেনী নদী থেকে সাবেক বিজিবি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

কমলনগরে পুলিশের তৎপরতা  জুয়া-মাদক পাচার-কারবারিদের  ‘আতঙ্ক”  ওসি ফরিদুল

প্রতিবেদকের নাম / ৯১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

 

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি -কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি,

​লক্ষ্মীপুরের কমলনগর থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদানের পর থেকে পাল্টে গেছে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি। দুর্নীতি, দালাল ও অপরাধমুক্ত থানা গড়ার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে তার নেওয়া সময়োপযোগী পদক্ষেপে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

​দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ থানায় সেবা নিতে এসে নানা ভোগান্তি ও দালাল চক্রের শিকার হলেও বর্তমান ওসির কড়া অবস্থানের কারণে সেই চিত্র এখন সম্পূর্ণ বদলে গেছে। বর্তমানে কোনো মাধ্যম বা দালাল ছাড়াই থানায় এসে সরাসরি জিডি, মামলা ও প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারছেন এলাকার মানুষ। এছাড়া নিরাপত্তার স্বার্থে থানার প্রধান ফটকসহ গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

​সেবা নিতে আসা চর লরেন্স এলাকার বিলকিস বেগম সন্তোষ প্রকাশ করে জানান, পুত্রবধূর সঙ্গে পারিবারিক একটি ঝামেলা অত্যন্ত সুন্দরভাবে সমাধান করে দিয়েছেন ওসি। এছাড়া স্থানীয় বাসিন্দা মো. আব্দুল মান্নান জানান, চর কাদিরা ইউনিয়নের ফজুমিয়ার হাটসহ বিভিন্ন এলাকায় মাদক, চুরি, জুয়া, চাঁদাবাজি ও দুষ্কৃতকারীদের শক্ত হাতে দমন করায় অপরাধীদের মনে ভীতি সৃষ্টি হয়েছে।

​এ বিষয়ে কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল আলম বলেন, আমি প্রফেশনাল কাজ করি। আইনানুগভাবে ও সততার সাথে জনগণকে সেবা দেওয়াই আমাদের মূল দায়িত্ব।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
16 November 2026

কমলনগরে পুলিশের তৎপরতা  জুয়া-মাদক পাচার-কারবারিদের  'আতঙ্ক"  ওসি ফরিদুল

www.dainikkagoj.com
16 November 2026

কমলনগরে পুলিশের তৎপরতা  জুয়া-মাদক পাচার-কারবারিদের  'আতঙ্ক"  ওসি ফরিদুল

www.dainikkagoj.com