শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

লংগদুতে হিল ভিডিপির সহায়তায় ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

প্রতিবেদকের নাম / ২৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

রাঙ্গামাটির লংগদুতে মাদকের আগ্রাসন থেকে যুব সমাজকে রক্ষা করতে হিল ভিডিপির সহায়তায় ৩৭ (সাইত্রিশ)পিস ইয়াবাসহ মোঃ বাবু (২৬) নামের এক যুবককে আটক করা হয়েছে।

৩০ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে পাশ্ববর্তী এলাকা হতে মোটরসাইকেল যোগে মাদক দ্রব্য আসছে এমন তথ্যের ভিত্তিতে  হিল ভিডিপির সহকারী প্লাটুন কমান্ডার এরশাদ আলীর সঙ্গীয়দের নিয়ে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের নাজিম টিলা নামক স্থানে রাস্তায় গতিরোধ করে মোঃ বাবু (২৬) নামের এক যুবককের দেহ তল্লাশি চালিয়ে গোলাপি রঙের একটি ট্যাবলেট জাতীয় পলিথিনে মোড়ানো একটি পুটুলী উদ্ধার করে এবং সাথে সাথে  উর্ধতন কর্মকর্তা সহ লংগদু থানায় অবহিত করেন। তাৎক্ষনিক এসআই ( নিঃ ) সঞ্জিৎ কুমার মন্ডল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ পৌঁছলে মালামাল সহ পুলিশে সোপর্দ করে।

 

লংগদু থানা সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ইসলামবাদ নাজিম টিলা পরিত্যাক্ত এমপি ক্যাম্প সংলগ্ন রাস্তার উপর থেকে এসআই ( নিঃ ) সঞ্জিৎ কুমার মন্ডল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ বাবু মিয়া (২৬ ), পিতা – মৃত বজলু মিয়া, সাং – আলতাফ মার্কেট, ১নং ওয়ার্ড, ৬নং মাইনীমুখ ইউনিয়ন, থানা – লংগদু, জেলা – রাঙ্গামাটিকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থানকালে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে ৩৭ ( সাঁইত্রিশ ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। এবং এ ঘটনায় লংগদু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আজ ৩১ জুলাই/২০২৬ বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
31 July 2026

লংগদুতে হিল ভিডিপির সহায়তায় ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

www.dainikkagoj.com
31 July 2026

লংগদুতে হিল ভিডিপির সহায়তায় ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

www.dainikkagoj.com