শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

সোনারগাঁওয়ে মাদক, চুরি ও ছিনতাইয়ের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

প্রতিবেদকের নাম / ৯ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভা এলাকায় মাদক, চুরি ও ছিনতাই প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টি এবং কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার দুপুর ২টায় সোনারগাঁও পৌরসভার লাহাপাড়া এলাকার সমাজবাসীর উদ্যোগে লাহাপাড়া জামে মসজিদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল লাহাপাড়া গ্রামের প্রধান সড়ক থেকে শুরু হয়ে সোনারগাঁও জি.আর. ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজ সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে বক্তব্য দেন সোনারগাঁও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার দুলাল মিয়া, সমাজসেবক হাজী আব্দুল কাইয়্যুম, ডা. আব্দুর রহমান, সাদেকুর রহমান, লাহাপাড়া ঈদগাহ ও কবরস্থান কমিটির সভাপতি সাংবাদিক ভিপি পারভেজ, অ্যাডভোকেট সফর উদ্দীন সবুর, মো. ইউসুফ, মো. মোশাররফ মোল্লা, মো. আল-আমিন, মো. সোহেল, লাহাপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি ইব্রাহীম নোমান এবং মো. আব্দুল হাইসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে তরুণদের মধ্যে মাদকাসক্তি বাড়ায় সামাজিক অবক্ষয় সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে মসজিদসহ বিভিন্ন স্থানে চুরি ও ছিনতাইয়ের ঘটনাও বৃদ্ধি পেয়েছে বলে তারা অভিযোগ করেন।

তারা আরও বলেন, একটি সুন্দর ও নিরাপদ সমাজ গড়তে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করার কোনো বিকল্প নেই। প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, অভিভাবক, ধর্মীয় নেতা এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগেই মাদক, চুরি ও ছিনতাইমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব। অন্যথায় ভবিষ্যৎ প্রজন্ম মারাত্মক ঝুঁকির মুখে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
31 July 2026

সোনারগাঁওয়ে মাদক, চুরি ও ছিনতাইয়ের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

www.dainikkagoj.com
31 July 2026

সোনারগাঁওয়ে মাদক, চুরি ও ছিনতাইয়ের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ

www.dainikkagoj.com