শিরোনাম
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ে মিলল পরিচয় সিরাজগঞ্জে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত দুই ট্রাকচালক টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

লংগদুতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামীর বিরুদ্ধে মারধর ও বিষ খাইয়ে হত্যার অভিযোগ, শ্বশুর আটক

প্রতিবেদকের নাম / ৫৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

 

মো. এরশাদ আলী, লংগদু প্রতিনিধি:

রাঙামাটির লংগদু উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরে স্বামী আছিয়া আক্তারকে (১৮) মারধর করে জোরপূর্বক কীটনাশক খাইয়ে হত্যা করেছেন। তবে শ্বশুরবাড়ির দাবি, পারিবারিক মনোমালিন্যের কারণে তিনি নিজেই কীটনাশক পান করেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার আটারকছড়া ইউনিয়নের যাত্রামুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আছিয়া আক্তার যাত্রামুড়া গ্রামের আছর আলীর মেয়ে এবং একই গ্রামের হযরত আলীর স্ত্রী।

নিহতের পরিবারের ভাষ্য, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে হযরত আলী আছিয়াকে বেধড়ক মারধর করেন। পরে জোর করে তার মুখে কীটনাশক ঢেলে দেন, যার ফলে তার মৃত্যু হয়।

অন্যদিকে, শ্বশুরবাড়ির সদস্যদের দাবি, পারিবারিক মনোমালিন্যের কারণে আছিয়া নিজেই ঘরে থাকা কীটনাশক পান করেন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া জানান, নিহতের পরিবারের দায়ের করা অভিযোগের ভিত্তিতে একটি হত্যা মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনার পরপরই নিহতের শ্বশুরকে আটক করা হয়েছে। অভিযুক্ত স্বামী হযরত আলী পলাতক রয়েছেন এবং তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, মরদেহের ময়নাতদন্ত এবং আইনানুগ প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
31 July 2026

লংগদুতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামীর বিরুদ্ধে মারধর ও বিষ খাইয়ে হত্যার অভিযোগ, শ্বশুর আটক

www.dainikkagoj.com
31 July 2026

লংগদুতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামীর বিরুদ্ধে মারধর ও বিষ খাইয়ে হত্যার অভিযোগ, শ্বশুর আটক

www.dainikkagoj.com