শিরোনাম
ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা ভাঙ্গুড়ায় রাস্তার পাশের গাছ বিক্রির অভিযোগ, তদন্তে বন বিভাগ ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ২ হাজার গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে কিশোরের মৃত্যুর জেরে গণপিটুনিতে নিহত চিহ্নিত মাদক কারবারি, বাড়িতে অগ্নিসংযোগ সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সান্তাহারে ট্রাক্টর, পিকআপ ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ সানজিদা চৌধুরী খাগড়াছড়িতে পিসিএনপির মতবিনিময় সভা, সংগঠনকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করার দাবি চেয়ারম্যান হামিদ রানার
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন: র‍্যালি, চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬

 

ক্যহলাচিং মারমা, খাগড়াছড়ি প্রতিনিধি:

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র‍্যালি, চারা বিতরণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে বিআরডিবির সমবায়ী সুফলভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পরে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক আনোয়ার সাদাত। এ সময় জেলা বিআরডিবির উপ-পরিচালক মোহাম্মদ মফিজ উদ্দিন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, পাইসাউ মারমাসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা দেশের পল্লী উন্নয়ন ও সমবায়ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
06 July 2026

খাগড়াছড়িতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন: র‍্যালি, চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com
06 July 2026

খাগড়াছড়িতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন: র‍্যালি, চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com