শিরোনাম
দুর্গাপুরের খানাখন্দের সড়ক সংস্কারে এগিয়ে এলেন বিএনপি নেতা মীম বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামতের অভিযোগ স্বাধীন বিশেষজ্ঞ দলের কারিগরি মূল্যায়নের দাবি তাড়াশে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা বারহাট্টায় ভুয়া ডেন্টাল চিকিৎসককে ২৫ হাজার টাকা জরিমানা, চেম্বার বন্ধের নির্দেশ বদলগাছীতে জমি বিরোধের জেরে পিতা-পুত্রকে হামলা, হাসপাতালে ভর্তি ভাঙ্গুড়া থেকে অসুস্থ গরু কিনে মাংস বিক্রির চেষ্টা, ফরিদপুরে দুজন আটক ময়মনসিংহে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কয়রার ফতেকাটি মাদ্রাসা এখন এলাকার গর্ব সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৯; ইয়াবা ও হেরোইন উদ্ধার দুই বছর ধরে বন্ধ অটিজম স্কুল, থমকে আছে ১০৮ শিশুর শিক্ষা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

সীতাকুণ্ডে কিশোরের মৃত্যুর জেরে গণপিটুনিতে নিহত চিহ্নিত মাদক কারবারি, বাড়িতে অগ্নিসংযোগ

প্রতিবেদকের নাম / ৪৯ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

 

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় এক কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজিত জনতার গণপিটুনিতে মো. নুরুল ইসলাম ওরফে ইরান (৪২) নামে এক চিহ্নিত মাদক কারবারি নিহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ জনতা তার বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ জুলাই রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ভাটেরখীল এলাকায় ইয়াবা হারিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে মোহাম্মদ নাঈম (১৬) নামে এক কিশোরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ইরান ও তার সহযোগীরা। অভিযোগ রয়েছে, তারা নাঈমকে অমানবিকভাবে নির্যাতন ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে গুরুতর আহত অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়।

পরে স্বজনরা নাঈমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আইসিইউতে চার দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয়।

নাঈমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়। শনিবার (২৫ জুলাই) জানাজা শেষে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত ইরানকে খুঁজতে বের হয়। প্রথমে তার এক সহযোগীকে মারধর করা হয়। পরে আত্মগোপনে থাকা ইরানকে খুঁজে পেয়ে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

এরপর উত্তেজিত জনতা ইরানের বসতবাড়িতে অগ্নিসংযোগ করে।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভাটেরখীল এলাকায় গণপিটুনিতে মো. নুরুল ইসলাম ওরফে ইরান নিহত হয়েছেন। তিনি চিহ্নিত মাদক কারবারি ছিলেন এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে এর আগে একাধিক অভিযান চালানো হলেও আত্মগোপনে থাকায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইরানের মরদেহ উদ্ধার করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। এদিকে নাঈমের মৃত্যুর ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
26 July 2026

সীতাকুণ্ডে কিশোরের মৃত্যুর জেরে গণপিটুনিতে নিহত চিহ্নিত মাদক কারবারি, বাড়িতে অগ্নিসংযোগ

www.dainikkagoj.com
26 July 2026

সীতাকুণ্ডে কিশোরের মৃত্যুর জেরে গণপিটুনিতে নিহত চিহ্নিত মাদক কারবারি, বাড়িতে অগ্নিসংযোগ

www.dainikkagoj.com