শিরোনাম
ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ২ হাজার গাছের চারা বিতরণ সীতাকুণ্ডে কিশোরের মৃত্যুর জেরে গণপিটুনিতে নিহত চিহ্নিত মাদক কারবারি, বাড়িতে অগ্নিসংযোগ সিংড়ায় হিলফুল ফুজুল বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী নৌকা ভ্রমণ অনুষ্ঠিত দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সান্তাহারে ট্রাক্টর, পিকআপ ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ সানজিদা চৌধুরী খাগড়াছড়িতে পিসিএনপির মতবিনিময় সভা, সংগঠনকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করার দাবি চেয়ারম্যান হামিদ রানার রামগতি প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি নিজাম ও সম্পাদক শাহরিয়ার ১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

প্রতিবেদকের নাম / ৬ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

 

পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনা সদর উপজেলার কালীয়ারা গাবরাগাতী ইউনিয়নের দুআনী দুধকুড়া (পশ্চিমপাড়া) গ্রামে নিজ বসতঘর থেকে মাহফুল ওরফে মাসুল (৩৫) নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ জুলাই) ভোরে এ ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিহত মাহফুল ওই গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (২৫ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন মাহফুল। রোববার ভোর ৫টার দিকে তাঁর মা ঘুম থেকে উঠে ছেলের ঘরের দরজা খোলা দেখতে পান। পরে ঘরে প্রবেশ করে বিছানায় রক্তাক্ত অবস্থায় মাহফুলের মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে তদন্ত শুরু করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী শফিকুল ইসলামের সঙ্গে মাহফুলের দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা। তবে পুলিশ এখনই কোনো নির্দিষ্ট কারণ নিশ্চিত করেনি।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, “হত্যাকাণ্ডের সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
26 July 2026

নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

www.dainikkagoj.com
26 July 2026

নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

www.dainikkagoj.com