শিরোনাম
দুর্গাপুরের খানাখন্দের সড়ক সংস্কারে এগিয়ে এলেন বিএনপি নেতা মীম বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামতের অভিযোগ স্বাধীন বিশেষজ্ঞ দলের কারিগরি মূল্যায়নের দাবি তাড়াশে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা বারহাট্টায় ভুয়া ডেন্টাল চিকিৎসককে ২৫ হাজার টাকা জরিমানা, চেম্বার বন্ধের নির্দেশ বদলগাছীতে জমি বিরোধের জেরে পিতা-পুত্রকে হামলা, হাসপাতালে ভর্তি ভাঙ্গুড়া থেকে অসুস্থ গরু কিনে মাংস বিক্রির চেষ্টা, ফরিদপুরে দুজন আটক ময়মনসিংহে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কয়রার ফতেকাটি মাদ্রাসা এখন এলাকার গর্ব সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৯; ইয়াবা ও হেরোইন উদ্ধার দুই বছর ধরে বন্ধ অটিজম স্কুল, থমকে আছে ১০৮ শিশুর শিক্ষা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

খাগড়াছড়িতে পিসিএনপির মতবিনিময় সভা, সংগঠনকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করার দাবি চেয়ারম্যান হামিদ রানার

প্রতিবেদকের নাম / ৪৩ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

 

খাগড়াছড়ি প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলা মাঠসংলগ্ন এলাকায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপির নবনির্বাচিত সভাপতি মো. আবদুল হামিদ রানা। প্রধান আলোচক ছিলেন পিসিএনপির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আবু তাহের।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিসিএনপির খাগড়াছড়ি জেলা সহ-সভাপতি মহিউদ্দিন মাহী, সহ-সভাপতি সুলতান ভূঁইয়া এবং মহিলা পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব হাসিনা আক্তার। সভা পরিচালনা করেন জেলা পিসিএনপির সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা।

সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করা, তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ এবং পার্বত্য অঞ্চলে জনসম্পৃক্ততা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মো. আবদুল হামিদ রানা বলেন, “পিসিএনপিকে আমরা ইতিমধ্যেই ফ্যাসিস্টমুক্ত করেছি। পাহাড়ের সকল জনগোষ্ঠীর মাঝে আস্থা, বিশ্বাস ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনির্মাণ করাই পিসিএনপির মূল লক্ষ্য ও উদ্দেশ্য থাকবে।”

বক্তারা সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি এবং সকল জনগোষ্ঠীর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে পিসিএনপির ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
26 July 2026

খাগড়াছড়িতে পিসিএনপির মতবিনিময় সভা, সংগঠনকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করার দাবি চেয়ারম্যান হামিদ রানার

www.dainikkagoj.com
26 July 2026

খাগড়াছড়িতে পিসিএনপির মতবিনিময় সভা, সংগঠনকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করার দাবি চেয়ারম্যান হামিদ রানার

www.dainikkagoj.com