শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ২ হাজার গাছের চারা বিতরণ

প্রতিবেদকের নাম / ৩৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

 

স্টাফ রিপোর্টার, ভাঙ্গুড়া (পাবনা):

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পাবনার ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ২ হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) দুপুরে রোটারি ক্লাব অব ঢাকা লিজেন্ডের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির মোট ২ হাজার গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আব্দুল হাই। সঞ্চালনা করেন শাকিল আহমেদ সজিব। প্রধান অতিথি ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা লিজেন্ডের প্রোগ্রাম চেয়ারপারসন রোটারিয়ান ফারজানা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, সেন্টার ফর পার্টিসিপেটরি ডেভেলপমেন্ট সার্ভিসেস (সিপিডিএস)-এর পরিচালক কৃষিবিদ মো. আতাউর রহমান, মো. দেলোয়ার হোসেন, ভাঙ্গুড়া পৌরসভার কমিশনার মো. শহিদুল ইসলাম, বিএনপি নেতা মো. শাহিনুর রহমান শাহিন এবং প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলের পরিচালক মো. রাসেল আহমেদ মোল্লা। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, শুধু গাছের চারা বিতরণ নয়, সেগুলোর নিয়মিত পরিচর্যা নিশ্চিত করা গেলে পরিবেশ সংরক্ষণে এ উদ্যোগ দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে রোটারিয়ান ফারজানা আক্তার বলেন, “মানবসেবাই রোটারির মূল আদর্শ। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও মানবকল্যাণে রোটারি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ একটি কার্যকর উদ্যোগ। তাই বিতরণ করা চারাগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠান শেষে শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয় এবং সেগুলোর নিয়মিত পরিচর্যার আহ্বান জানানো হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
26 July 2026

ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ২ হাজার গাছের চারা বিতরণ

www.dainikkagoj.com
26 July 2026

ভাঙ্গুড়ায় প্রিজম প্রি-ক্যাডেট অ্যান্ড হাইস্কুলে ২ হাজার গাছের চারা বিতরণ

www.dainikkagoj.com