শিরোনাম
দুর্গাপুরের খানাখন্দের সড়ক সংস্কারে এগিয়ে এলেন বিএনপি নেতা মীম বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামতের অভিযোগ স্বাধীন বিশেষজ্ঞ দলের কারিগরি মূল্যায়নের দাবি তাড়াশে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা বারহাট্টায় ভুয়া ডেন্টাল চিকিৎসককে ২৫ হাজার টাকা জরিমানা, চেম্বার বন্ধের নির্দেশ বদলগাছীতে জমি বিরোধের জেরে পিতা-পুত্রকে হামলা, হাসপাতালে ভর্তি ভাঙ্গুড়া থেকে অসুস্থ গরু কিনে মাংস বিক্রির চেষ্টা, ফরিদপুরে দুজন আটক ময়মনসিংহে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কয়রার ফতেকাটি মাদ্রাসা এখন এলাকার গর্ব সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৯; ইয়াবা ও হেরোইন উদ্ধার দুই বছর ধরে বন্ধ অটিজম স্কুল, থমকে আছে ১০৮ শিশুর শিক্ষা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

প্রতিবেদকের নাম / ৫৪ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

 

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সবুজায়ন বৃদ্ধি এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে রোববার (২৬ জুলাই) সকাল ১০টায় কেরু ট্রেনিং কমপ্লেক্স সংলগ্ন মাঠে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন কেরু চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাব্বিক হাসান বলেন, বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু নিয়ন্ত্রণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গাছ আমাদের খাদ্য, কাঠ, কাগজ, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় নানা উপকরণ সরবরাহ করে। পাশাপাশি মাটির ক্ষয়রোধ, বন্যা ও ঝড়ের ক্ষতি কমানো এবং বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ তৈরিতেও বৃক্ষের অবদান অপরিসীম।

তিনি আরও বলেন, একটি গাছ কাটতে হলে তার পরিবর্তে অন্তত তিনটি গাছ রোপণ করা উচিত। পরিবেশ রক্ষায় সবাইকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কেরু চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) আশরাফুল আলম ভূঁইয়া, মহাব্যবস্থাপক (কারখানা) সুমন কুমার সাহা, মহাব্যবস্থাপক (অর্থ) আব্দুছ ছাত্তার, মহাব্যবস্থাপক (ডিস্টিলারি) রাজিবুল হাসান, মহাব্যবস্থাপক (প্রশাসন) ওমর ফারুক গালিব, ডিজিএম (সম্প্রসারণ) মাহবুবুর রহমান, ব্যবস্থাপক (খামার) সুমন কুমার সাহা, ব্যবস্থাপক (পরিবহন ও প্রকৌশল) আবু সাঈদ, ব্যবস্থাপক (বীজ পরিদর্শক) দেলোয়ার হোসেন, ফার্ম ইনচার্জ এমদাদুল হকসহ কেরু অ্যান্ড কোম্পানির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
26 July 2026

দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

www.dainikkagoj.com
26 July 2026

দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

www.dainikkagoj.com