শিরোনাম
দুর্গাপুরের খানাখন্দের সড়ক সংস্কারে এগিয়ে এলেন বিএনপি নেতা মীম বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামতের অভিযোগ স্বাধীন বিশেষজ্ঞ দলের কারিগরি মূল্যায়নের দাবি তাড়াশে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা বারহাট্টায় ভুয়া ডেন্টাল চিকিৎসককে ২৫ হাজার টাকা জরিমানা, চেম্বার বন্ধের নির্দেশ বদলগাছীতে জমি বিরোধের জেরে পিতা-পুত্রকে হামলা, হাসপাতালে ভর্তি ভাঙ্গুড়া থেকে অসুস্থ গরু কিনে মাংস বিক্রির চেষ্টা, ফরিদপুরে দুজন আটক ময়মনসিংহে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কয়রার ফতেকাটি মাদ্রাসা এখন এলাকার গর্ব সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৯; ইয়াবা ও হেরোইন উদ্ধার দুই বছর ধরে বন্ধ অটিজম স্কুল, থমকে আছে ১০৮ শিশুর শিক্ষা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা

প্রতিবেদকের নাম / ৫৫ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে জেলা মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজিম উদ্দিন।

সভায় ২০২৬ সালের এপ্রিল থেকে জুন পর্যন্ত ত্রৈমাসিক মূল্যায়নে রাজস্ব প্রশাসনের কর্মসম্পাদন সূচকে শীর্ষস্থান অর্জনকারী সহকারী কমিশনার (ভূমি) হিসেবে ময়মনসিংহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রাকে শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত করা হয়।

এ সময় জেলা প্রশাসক মো. সাইফুর রহমান তাঁর হাতে সম্মাননা সনদ তুলে দেন এবং রাজস্ব প্রশাসনে দক্ষতা, স্বচ্ছতা ও জনসেবামূলক কর্মকাণ্ডে অবদানের জন্য তাঁকে অভিনন্দন জানান।

জেলা প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। সভায় রাজস্ব প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
26 July 2026

ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা

www.dainikkagoj.com
26 July 2026

ময়মনসিংহ জেলা মাসিক রাজস্ব সভায় শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে সম্মাননা পেলেন সৈয়দা তামান্না হোরায়রা

www.dainikkagoj.com