শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ৭০৯ শিক্ষার্থী সাতকানিয়ার দক্ষিণ ঢেমশা চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  ময়মনসিংহ পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক মিলাদ মাহফিল-২০২৬ অনুষ্ঠিত” সান্তাহারে বিহঙ্গ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

মালয়েশিয়ায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালো শার্শার রনি

Reporter Name / ৫৬৭ Time View
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫

 

 

বেনাপোল  প্রতিনিধি

 

পরিবারের অভাব ঘোচাতে, মুখে একটু হাসি ফোটাতে ঘর ছেড়েছিল  ফরহাদ আহম্মেদ রনি(৩০)। মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিল নতুন জীবনের আশায়। কিন্তু দেশের মাটিতে ফিরছে না সে নিজের পায়ে—ফিরছে কফিনে মোড়া নিথর দেহ হয়ে। শনিবার (৫ জুলাই) সকালে মালয়েশিয়ার শ্রীরামবাং শহরে নির্মাণকাজে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারায় শার্শার যুবক রনি।

 

 

 

রনি যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ি বেলতলা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় বিএনপি নেতা মাহমুদ সরদারের একমাত্র ছেলে।

 

 

 

শনিবার সকালে বাংলাদেশ সময় সাড়ে ১০টার দিকে মালয়েশিয়ার শ্রীরামবাং শহরের একটি নির্মাণ প্রকল্পে কাজ করছিলেন রনি। ভবনের ওপর থেকে ভারী একটি ক্রেনের চেইন ছিঁড়ে তার ওপর পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সহকর্মীরা মোবাইল ফোনে  খবর জানানোর পর মুহূর্তেই ভেঙে পড়ে রনির পরিবার।

 

 

 

ছেলের মৃত্যুসংবাদ পাওয়ার পর ভেঙে পড়েছেন রনির মা। চোখের জল মুছতে মুছতে তিনি বলেন,”অভাবের সংসারে একটু শান্তি আনতে আমার রনি মালয়েশিয়া গিয়েছিল। কত স্বপ্ন, কত আশা ছিল আমাদের! কিন্তু এখন সেই স্বপ্নই আমার বুক ভেঙে দিয়ে গেল। ফোনে জানলাম, আমার বুকের ধন আর নেই—একটা ক্রেন আমার ছেলেকে কেড়ে নিয়েছে। আমি সরকারের কাছে শুধু একটাই মিনতি করি—আমার ছেলের নিথর দেহটা যেন একবার চোখে দেখতে পাই। ও তো শুধু স্বপ্ন দেখতে গিয়েছিল, কফিন হয়ে ফিরবে তা কখনও ভাবিনি।”

 

 

 

 

পারিবারিক সূত্রে জানা যায়, আড়াই বছর আগে মালয়েশিয়ায় পাড়ি দেন রনি। সেখানে একটি কনস্ট্রাকশন কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। শুরু থেকেই নিয়মিত কষ্ট করতেন সংসারের হাল ধরার জন্য। কিন্তু সেই পরিশ্রমেরই মাশুল দিতে হলো তাকে জীবন দিয়ে।

 

 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা.কাজী নাজিব হাসান বলেন, রনির মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর