শিরোনাম
রায়গঞ্জে ২৬ কোটি টাকার পানি প্রকল্পে ধীরগতি; ছয় বছরেও চালু হয়নি ৬ লাখ লিটার ধারণক্ষমতার জলাধার, সেবা না পেয়ে হতাশ শত শত গ্রাহক হাবিলাসদ্বীপ উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন প্রকৌশলী মোহাম্মদ আবু তাহের সোনারগাঁওয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক মানুষকে সেবা সোনারগাঁওয়ে কবরস্থানের জমি ও রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ ভাঙ্গুড়ায় বোরো ধান সংগ্রহ সফলভাবে সম্পন্ন, লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন কেশবপুরে চিংড়া পুলিশ ক্যাম্প ইনচার্জের বিরুদ্ধে বেনামী অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি সোনারগাঁয়ের গুহাটা এলাকায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত সীমান্তে রামগড় ৪৩ বিজিবির অভিযানে ১৪ কেজি গাঁজা জব্দ জীবননগরে উপজেলা আইসিটি অফিসারের মরদেহ উদ্ধার খাগড়াছড়িতে ত্রিপুরা ফুটবল টুর্নামেন্ট–২০২৬-এর বর্ণাঢ্য উদ্বোধন, অংশ নিচ্ছে ২৮ দল
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

ভাঙ্গুড়ায় বোরো ধান সংগ্রহ সফলভাবে সম্পন্ন, লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন

প্রতিবেদকের নাম / ১৫ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

 

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার

বিশেষ প্রতিনিধি, পাবনা

পাবনার ভাঙ্গুড়ায় চলতি বোরো/২০২৬ মৌসুমে সরকারি খাদ্যগুদামের ধান সংগ্রহ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই ৭৭৫ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন করেছে খাদ্য বিভাগ।

খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, এ মৌসুমে সরাসরি কৃষকদের কাছ থেকে ৭৭৫ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। উপজেলা কৃষি অফিসের তালিকাভুক্ত কৃষকদের মধ্য থেকে “আগে আসলে আগে বিক্রি” নীতিতে ধান সংগ্রহ করা হয়।

কৃষি কার্ড ও ব্যাংক হিসাবের মাধ্যমে নিবন্ধিত কৃষকদের কাছ থেকে ধান গ্রহণের পর সরকারি নিয়ম অনুযায়ী সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে মূল্য পরিশোধ করা হয়েছে। এতে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমে আসে এবং কৃষকরা ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ পান বলে সংশ্লিষ্টরা জানান।

উপজেলায় প্রায় ৪ হাজার ৭০০ নিবন্ধিত কৃষকের কৃষি কার্ড ও হিসাব রয়েছে। ধান বিক্রি করা অনেক কৃষক জানান, বাজারমূল্যের তুলনায় সরকারি দর বেশি থাকায় তারা আর্থিকভাবে লাভবান হয়েছেন এবং উৎপাদন খরচ মিটিয়ে অতিরিক্ত আয় করতে পেরে সন্তুষ্ট।

ভাঙ্গুড়া খাদ্যগুদামের উপ-পরিদর্শক নিরঞ্জন কুমার ঘোষ বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী কাগজপত্র যাচাই করে শুধুমাত্র প্রকৃত কৃষকদের কাছ থেকেই ধান সংগ্রহ করা হয়েছে এবং তাদের ব্যাংক হিসাবেই মূল্য পরিশোধ করা হয়েছে।

ভাঙ্গুড়া এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল ইসলাম জানান, গত ৩ মে থেকে সারাদেশে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়। ভাঙ্গুড়ায় নির্ধারিত ৭৭৫ মেট্রিক টন ধান ইতোমধ্যে সংগ্রহ সম্পন্ন হয়েছে। বাজারে দামের ওঠানামার মধ্যেও কৃষকরা প্রতি কেজি ৩৬ টাকা দরে সরকারি গুদামে ধান বিক্রি করেছেন বলে তিনি উল্লেখ করেন।

উপজেলা খাদ্য কর্মকর্তা কৃষ্ণপদ বর্ম্মন বলেন, ধান সংগ্রহ কার্যক্রমে সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে এবং সব ধরনের যাচাই-বাছাই শেষে বিল অনুমোদন দেওয়া হয়েছে।

স্থানীয় কৃষকরা আশা প্রকাশ করেছেন, আগামী মৌসুমেও এভাবে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ অব্যাহত থাকবে। এতে কৃষকরা ন্যায্যমূল্য পাবেন এবং দেশের খাদ্যশস্য সংগ্রহ ব্যবস্থাও আরও শক্তিশালী হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
19 June 2026

ভাঙ্গুড়ায় বোরো ধান সংগ্রহ সফলভাবে সম্পন্ন, লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন

www.dainikkagoj.com
19 June 2026

ভাঙ্গুড়ায় বোরো ধান সংগ্রহ সফলভাবে সম্পন্ন, লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন

www.dainikkagoj.com