শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
সিংড়ায় ইউএনও’র ঝটিকা অভিযানে ২৪ টি ভেকুর ব্যাটারি জব্দ হয়েছে  দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত 

সিরাজগঞ্জে ছাতু খেয়ে শিশুর মৃত্যু 

Reporter Name / ২৩৭ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫

 

কাগজ ডেক্স:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের বৈলগাছি গ্রামে ছাতু খেয়ে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে এবং একই পরিবারের আরও দুইজন সদস্য গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (২২ জুন) সকালে এ ঘটনা ঘটে।মৃত শিশু তানহা মনি আব্দুস সালাম ও সালমা খাতুনের মেয়ে। গুরুতর অসুস্থ নুরজাহান বেগম ওই গ্রামেরই মৃত নূর শেখের মেয়ে এবং তানহার ফুফু। অপরদিকে মিথিলা খাতুন নূরজাহানের বোনের মেয়ে, সিরাজগঞ্জ সদর উপজেলার পাকপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে নানাবাড়ি বৈলগাছী গ্রামে থেকে পড়ালেখা করছেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে নুরজাহান বেগম (৪০), তার ভাগনি মিথিলা খাতুন (১২) এবং ভাইয়ের কন্যা শিশু তানহা মনি (২) সকালের নাশতায় ছাতু খাওয়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাদের বমি, মাথা ঘোরা ও অচেতনতার উপসর্গ দেখা দিলে স্থানীয়রা দ্রুত তিনজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। পথেই তানহা মনি মারা যায়।অবস্থার অবনতি হওয়ায় নুরজাহান ও মিথিলাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।পুলিশের প্রাথমিক ধারণা, ছাতুর মধ্যে বিষক্রিয়াজনিত কোনো পদার্থ মিশে গিয়েছিল। জানা গেছে, ছাতুগুলো কোরবানির ঈদের তিন দিন আগে অজ্ঞাত এক ব্যক্তি বাড়ির সামনে ভ্যানে করে বিক্রি করছিল তার কাছ থেকে কেনা হয়।বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকেরিয়া বলেন, বিষাক্ত ছাতু খেয়ে একজন শিশু মারা গেছে এবং তার ফুফু ও চাচাতো বোন হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর