শিরোনাম
লংগদুতে চার বছর পর জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রামগড়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার পঞ্চগড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন তাড়াশে মিশাম হ্যাচারির পরিবেশগত অঙ্গীকার: সরকারি বিধি মেনে কার্যক্রম চালানোর প্রতিশ্রুতি কমলনগরে তুচ্ছ ঘটনায় গৃহবধূকে কুপিয়ে জখম, শিশুকে গলাটিপে হত্যাচেষ্টার অভিযোগ সেনবাগের সারাহ মাহনাজ শান্তুর যুক্তরাষ্ট্রে অসাধারণ সাফল্য: ৪.০০ জিপিএ অর্জন সোনারগাঁয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর খালে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার ৪৬ বছর ধরে সংবাদ পৌঁছে দিচ্ছেন হকার আবদুস শহিদ, জীবনসায়াহ্নে সহায়তার প্রত্যাশা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

রামগড়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

প্রতিবেদকের নাম / ১৩ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬

 

মো. মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড় উপজেলা-এ পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে সারা দেশে একযোগে এ কর্মসূচির অংশ হিসেবে রামগড়ে স্থানীয় পর্যায়ের কর্মসূচির উদ্বোধন করা হয়। কক্সবাজার থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে জানানো হয়, আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং বনভূমি সম্প্রসারণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা মত দেন। একই সঙ্গে দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

এর ধারাবাহিকতায় রামগড় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তর এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত, রামগড় রেঞ্জ কর্মকর্তা মো. খলিলুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা ও ইউপি প্রশাসক রেহান উদ্দিন, রামগড় পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহ, রামগড় প্রেস ক্লাবের সহ-সভাপতি শুভাশিস দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ।

পরে অতিথিরা বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করা হয়।

রামগড় রেঞ্জ কর্মকর্তা মো. খলিলুর রহমান জানান, পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ এলাকায় এ বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
13 June 2026

রামগড়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

www.dainikkagoj.com
13 June 2026

রামগড়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

www.dainikkagoj.com