শিরোনাম
লংগদুতে চার বছর পর জোন কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন রামগড়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেফতার পঞ্চগড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন তাড়াশে মিশাম হ্যাচারির পরিবেশগত অঙ্গীকার: সরকারি বিধি মেনে কার্যক্রম চালানোর প্রতিশ্রুতি কমলনগরে তুচ্ছ ঘটনায় গৃহবধূকে কুপিয়ে জখম, শিশুকে গলাটিপে হত্যাচেষ্টার অভিযোগ সেনবাগের সারাহ মাহনাজ শান্তুর যুক্তরাষ্ট্রে অসাধারণ সাফল্য: ৪.০০ জিপিএ অর্জন সোনারগাঁয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর খালে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার ৪৬ বছর ধরে সংবাদ পৌঁছে দিচ্ছেন হকার আবদুস শহিদ, জীবনসায়াহ্নে সহায়তার প্রত্যাশা
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন

তাড়াশে মিশাম হ্যাচারির পরিবেশগত অঙ্গীকার: সরকারি বিধি মেনে কার্যক্রম চালানোর প্রতিশ্রুতি

প্রতিবেদকের নাম / ১০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬

 

মো: শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়ন এর ২নং ওয়ার্ডের টাগরা গ্রামে অবস্থিত মিশাম হ্যাচারী (মুরগির বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান) দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কার্যক্রম পরিচালনা করে আসছে।

সম্প্রতি ডিম থেকে বাচ্চা ফোটানোর পর অবশিষ্ট ও পরিত্যক্ত ডিম ডিলারের মাধ্যমে বিক্রির পর, ওই বর্জ্য এলাকার বাইরে ফাঁকা মাঠে ফেলে দেওয়াকে কেন্দ্র করে স্থানীয়ভাবে পরিবেশ দূষণ ও দুর্গন্ধের অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে গত ১৩ জুন ২০২৬ তারিখে স্থানীয় অনলাইন গণমাধ্যমে “পচা ডিম ও বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

সংবাদ প্রকাশের পরই মিশাম হ্যাচারী কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। তারা সংশ্লিষ্ট ডিলারদের সতর্ক করে জানায়, ভবিষ্যতে ফ্যাক্টরির আশপাশে বা জনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের বর্জ্য ফেলা হলে ডিলারশিপ বাতিল করা হবে।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ডিলারদের এমন কর্মকাণ্ড তাদের অজান্তে ঘটেছে। এজন্য তারা দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে কঠোরভাবে নিয়ন্ত্রণ ও নজরদারি নিশ্চিত করার আশ্বাস দেন।

হ্যাচারী কর্তৃপক্ষ আরও বলেন, তারা সরকারি সকল বিধি-বিধান মেনে কার্যক্রম পরিচালনা করবেন এবং কোনোভাবেই জনস্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি হয়—এমন কাজ বরদাশত করা হবে না।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
13 June 2026

তাড়াশে মিশাম হ্যাচারির পরিবেশগত অঙ্গীকার: সরকারি বিধি মেনে কার্যক্রম চালানোর প্রতিশ্রুতি

www.dainikkagoj.com
13 June 2026

তাড়াশে মিশাম হ্যাচারির পরিবেশগত অঙ্গীকার: সরকারি বিধি মেনে কার্যক্রম চালানোর প্রতিশ্রুতি

www.dainikkagoj.com