শিরোনাম
গাবতলীতে অস্থায়ী ইট তুলে নেওয়ায় সড়কে চরম ভোগান্তি, ‘ইট ভাড়া’ নিয়ে বিতর্ক জামুন্না পল্লী বন্ধু স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা (মজনু) মিশাম হ্যাচারির পচা ডিম ও বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ টাগরা গ্রামের জনজীবন চুয়াডাঙ্গায় পাচারকালে ওএমএসের চাল-আটা জব্দ, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা হাউস অব মান্নান চ্যারিটেবল ট্রাস্টের অর্থায়নে বিশুদ্ধ পানির টিউবওয়েল স্থাপন পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী সফল করতে যুবদলের সংবাদ সম্মেলন তানোরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রোড শো ও গাছের চারা বিতরণ বান্দরবানে “ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ বিষয়ক” সেমিনার অনুষ্ঠিত সেনাবাহিনীর মানবিক উদ্যোগে পাহাড়ের অসহায় মানুষের চোখে ফিরছে আলোর স্বপ্ন কমলনগরে ইটভাটার মাটিতে খাল ভরাট, পানিবন্দি হওয়ার শঙ্কায় হাজারো মানুষ
বুধবার, ১০ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় পাচারকালে ওএমএসের চাল-আটা জব্দ, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম / ৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

 

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়া এলাকায় জেলা প্রশাসনের অভিযানে সরকারি ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির ২১০ কেজি চাল ও ৭০ কেজি আটা জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ওএমএস ডিলার সোহেল আহমেদ মালিক সুজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১০ জুন) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এক অভিযানে ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়া এলাকা থেকে একটি আলমসাধু (ভ্যানগাড়ি) ভর্তি সরকারি চাল ও আটা উদ্ধার করা হয়। পরে তদন্তে নিশ্চিত হওয়া যায় যে উদ্ধারকৃত খাদ্যসামগ্রী সরকারি ওএমএস কর্মসূচির আওতাভুক্ত।

জানা যায়, চুয়াডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ওএমএস ডিলার সোহেল আহমেদ মালিক সুজন (৪৭)-এর গুদাম শহরের পুরাতন স্টেডিয়াম এলাকায় অবস্থিত। তবে তিনি সরকারি খাদ্যসামগ্রী আলমসাধুতে করে সাতগাড়ী এলাকার দিকে নিয়ে যাচ্ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর আলাউদ্দিন আল আজাদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানে আলমসাধু থেকে ওএমএসের ৭ বস্তা চাল ও ২ বস্তা আটা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ২১০ কেজি চাল এবং ৭০ কেজি আটা ছিল।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় সোহেল আহমেদ মালিক সুজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির চাল ও আটা জব্দ করায় স্থানীয়রা প্রশাসনকে ধন্যবাদ জানান এবং অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। অধিক মুনাফার আশায় সরকারি খাদ্যসামগ্রী অবৈধভাবে বিক্রির চেষ্টার অভিযোগে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন আল আজাদ বলেন, “সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির চাল ও আটা কোনোভাবেই অবৈধভাবে বিক্রি বা পাচার করা যাবে না। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
10 June 2026

চুয়াডাঙ্গায় পাচারকালে ওএমএসের চাল-আটা জব্দ, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

www.dainikkagoj.com
10 June 2026

চুয়াডাঙ্গায় পাচারকালে ওএমএসের চাল-আটা জব্দ, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

www.dainikkagoj.com