শিরোনাম
তানোরে জমি বিরোধে বর্গাচাষীকে হাতুড়িপেটা, পা ভাঙার অভিযোগ সোনারগাঁওয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন: ‘আ’লীগের দোষর’ আখ্যা দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত আগ্নেয়াস্ত্রসহ র‍্যাবের হাতে সোনারগাঁওয়ের কথিত শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফতার গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবে সিআরএর মানববন্ধন সীতাকুণ্ডে গাইড কোম্পানির দেড় লাখ টাকার প্রস্তাব প্রত্যাখ্যান প্রধান শিক্ষকের, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ি থানার নতুন ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন, নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হচ্ছে নতুন মাত্রা বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যুসংবাদ, ৬ ঘণ্টার ব্যবধানে দুই স্বজনকে হারাল পরিবার সিরাজগঞ্জে জজকোর্ট গেট থেকে কড়িতলা পর্যন্ত নিজ উদ্যোগে ফুলগাছ রোপণ করলেন সমাজসেবক হাজী মো. আব্দুস সাত্তার
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

বদলগাছীতে ছাগল চুরির অভিযোগে নারীসহ ৩ জন আটক

প্রতিবেদকের নাম / ২২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

 

বুলবুল আহম্মেদ (বুলু), বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর বদলগাছী উপজেলায় ছাগল চুরির অভিযোগে এক নারীসহ তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় জনতা। মঙ্গলবার (৯ জুন ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বালুভরা ইউনিয়নের বারাতৈল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বালুভরা ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনের স্ত্রী নাজমা বেগমের (৪০) আনুমানিক ১৫ হাজার টাকা মূল্যের একটি কালো রঙের ছাগল চুরি হয়। অভিযোগ রয়েছে, সংঘবদ্ধ একটি চক্র ছাগলটি একটি ব্যাটারিচালিত অটোচার্জার টমটমে তুলে দ্রুত এলাকা ত্যাগের চেষ্টা করে।

পথিমধ্যে বারাতৈল এলাকায় পৌঁছালে তাদের আচরণে সন্দেহ হলে স্থানীয় লোকজন টমটমটি থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের সময় তারা সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হলে এলাকাবাসী ছাগলটি চুরি করা হয়েছে বলে নিশ্চিত হন। পরে জনতা ছাগল, অটো টমটম এবং তিন অভিযুক্তকে আটক করে বালুভরা ইউনিয়ন পরিষদে নিয়ে যান।

আটককৃতরা হলেন— সাগর ইসলাম (২৪), শহীদ হোসেন (৩৮) ও জেসমিন আক্তার (২৫)। তাদের সবার বাড়ি নওগাঁ সদর উপজেলায় বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরান হোসেন বিষয়টি বদলগাছী থানাকে অবহিত করেন। পরে থানার উপ-পরিদর্শক (এসআই) অসিত কুমার পাল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আটক তিনজনকে হেফাজতে নেন। এ সময় চোরাই ছাগল ও চুরির কাজে ব্যবহৃত অটোচার্জার টমটমটি জব্দ করা হয়।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমিন জানান, ঘটনাটি তদন্ত করে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও বলেন, ঘটনার পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
09 June 2026

বদলগাছীতে ছাগল চুরির অভিযোগে নারীসহ ৩ জন আটক

www.dainikkagoj.com
09 June 2026

বদলগাছীতে ছাগল চুরির অভিযোগে নারীসহ ৩ জন আটক

www.dainikkagoj.com