শিরোনাম
সাতকানিয়ায় ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল, ভিডিও ভাইরাল আর্জেন্টিনা ভক্ত তারকা লেখক ও কথাসাহিত্যিক তুলতুল, বিশ্বকাপ ঘিরে উচ্ছ্বাস ভাঙ্গুড়া পৌরসভায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে শপিং কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি, দেড় কোটি টাকার ১৪৬ মোবাইল উধাও অনলাইনে পরিচয়, বিয়ে করতে এসে প্রেমিকার বয়স কম দেখে ফিরে গেলেন চীনা যুবক পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলের পরিচ্ছন্নতা কর্মী নিহত জনগণের মনের ভাষা বুঝে বাজেট প্রণয়ন করা হয়েছে: এমপি বীথিকা বিনতে হোসাইন গাবতলীতে অস্থায়ী ইট তুলে নেওয়ায় সড়কে চরম ভোগান্তি, ‘ইট ভাড়া’ নিয়ে বিতর্ক জামুন্না পল্লী বন্ধু স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা (মজনু) মিশাম হ্যাচারির পচা ডিম ও বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ টাগরা গ্রামের জনজীবন
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে ৩ জন নিহত

প্রতিবেদকের নাম / ২৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

ফিরোজ আল আমিন, নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের সলঙ্গা এলাকায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ তিনজন নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের র‍্যাব-১২ প্রধান কার্যালয়ের সামনে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাটিকুমরুল এলাকা থেকে দুই যাত্রী নিয়ে একটি সিএনজি তাড়াশের দিকে যাচ্ছিল। পথিমধ্যে র‍্যাব অফিসের সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায় এবং চালকসহ তিনজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, নিহত তিনজনই পুরুষ। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত করা যায়নি।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
26 May 2026

সিরাজগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে ৩ জন নিহত

www.dainikkagoj.com
26 May 2026

সিরাজগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে ৩ জন নিহত

www.dainikkagoj.com