শিরোনাম
সিরাজগঞ্জে ট্রাকচাপায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিহত পার্বতীপুরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সিন্দুকছড়িতে রাস্তা নির্মাণ শ্রমিকদের মারধরের অভিযোগ, ১৬ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনকে চার দিন পর ফিরিয়ে নিল বিএসএফ পার্বতীপুরে ব্র্যাকের উদ্যোগে সদস্যদের মাঝে মুরগির বাচ্চা, কুমড়ার বীজ ও প্রশিক্ষণ ভাতা বিতরণ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন উল্লাপাড়ার রিফাত, দীর্ঘ লাফে রানারআপ দর্শনার বারাদী সীমান্তে বিদেশী পিস্তল, গুলি ও ভারতীয় গাঁজা উদ্ধার রামগতি উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য-সচিব দিদার খন্দকার সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার: দুই জেলে আটক, উদ্ধার নৌকা ও নিষিদ্ধ কীটনাশক পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারকাদের গানে মুগ্ধ হাজারো দর্শক
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

সোনারগাঁয়ে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

প্রতিবেদকের নাম / ৩২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৫ মে, ২০২৬

 

সোনারগাঁ(নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার ষোলপাড়া এলাকায় মাদক, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে সোনারগাঁ পৌরসভার ষোলপাড়া তিন রাস্তার মোড় মসজিদ এলাকায় স্থানীয় ষোলপাড়া মানবকল্যাণ ও উন্নয়ন সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে উত্তর ষোলপাড়া, দক্ষিণ ষোলপাড়া, লাহাপাড়া ও ভট্টপুর গ্রামের প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সন্ধ্যার পর এলাকায় বহিরাগতদের আনাগোনা বৃদ্ধি পাচ্ছে এবং তারা যুব সমাজের কাছে মাদক পৌঁছে দিচ্ছে। এর ফলে অনেক তরুণ চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে, যা সামাজিক অস্থিরতা ও নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ষোলপাড়া এলাকা থেকে শুরু হয়ে ভট্টপুর এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা মাদক ও অপরাধবিরোধী নানা স্লোগান দেন এবং এলাকায় স্থায়ী শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠার দাবি জানান।

বক্তারা বলেন, মাদক সমাজ ধ্বংস করছে এবং তরুণ সমাজকে বিপথে নিয়ে যাচ্ছে। তাই সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে মাদক ও অপরাধ প্রতিরোধে এগিয়ে আসতে হবে।

তারা আরও বলেন, দ্রুত পুলিশি টহল ও নজরদারি জোরদার করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। তাই প্রশাসনের কার্যকর ও কঠোর পদক্ষেপ এখন সময়ের দাবি।

এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত উদ্যোগ নিলে এলাকাটি আবারও শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ফিরে আসবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
15 May 2026

সোনারগাঁয়ে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

www.dainikkagoj.com
15 May 2026

সোনারগাঁয়ে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

www.dainikkagoj.com