শিরোনাম
দুর্গাপুরের খানাখন্দের সড়ক সংস্কারে এগিয়ে এলেন বিএনপি নেতা মীম বিশেষজ্ঞ মূল্যায়ন ছাড়াই বড় সরদার বাড়ি মেরামতের অভিযোগ স্বাধীন বিশেষজ্ঞ দলের কারিগরি মূল্যায়নের দাবি তাড়াশে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা বারহাট্টায় ভুয়া ডেন্টাল চিকিৎসককে ২৫ হাজার টাকা জরিমানা, চেম্বার বন্ধের নির্দেশ বদলগাছীতে জমি বিরোধের জেরে পিতা-পুত্রকে হামলা, হাসপাতালে ভর্তি ভাঙ্গুড়া থেকে অসুস্থ গরু কিনে মাংস বিক্রির চেষ্টা, ফরিদপুরে দুজন আটক ময়মনসিংহে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কয়রার ফতেকাটি মাদ্রাসা এখন এলাকার গর্ব সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৯; ইয়াবা ও হেরোইন উদ্ধার দুই বছর ধরে বন্ধ অটিজম স্কুল, থমকে আছে ১০৮ শিশুর শিক্ষা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম / ৪১ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের বেলকুচিতে মাত্র ১ হাজার টাকা নিয়ে বিরোধের জেরে সংঘটিত চাঞ্চল্যকর যুবক হত্যা মামলার পলাতক প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার (২৫ জুলাই) রাতে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার আমবাগান ইউটার্ন এলাকা থেকে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ এবং র‌্যাব-১, সিপিএসসি গাজীপুরের যৌথ অভিযানে গ্রেপ্তার হওয়া আসামি হলেন মো. শাহীন মোল্লা (২৪)। তিনি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার কোনাবাড়ী গ্রামের মো. সাইফুল ইসলাম মোল্লার ছেলে।

র‌্যাব জানায়, গত ২৫ নভেম্বর ২০২৫ বেলকুচি উপজেলার তামাই এলাকায় ১ হাজার টাকা ধার দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে শাহীন মোল্লা ও তার সহযোগীদের সঙ্গে শুভ নামের এক যুবকের বিরোধ সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে শাহীন ও তার সহযোগীরা শুভকে তামাই স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ডেকে নিয়ে বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করে।

গুরুতর আহত শুভকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সেখান থেকে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই রাতেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বেলকুচি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৪, তারিখ: ২৭ নভেম্বর ২০২৫)। মামলাটি দায়েরের পর থেকেই প্রধান আসামি শাহীন মোল্লা আত্মগোপনে ছিলেন।

র‌্যাব জানায়, অধিনায়ক র‌্যাব-১২-এর সার্বিক দিকনির্দেশনা এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় গোয়েন্দা নজরদারি চালিয়ে শনিবার রাত ৮টার দিকে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জের বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
26 July 2026

১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

www.dainikkagoj.com
26 July 2026

১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

www.dainikkagoj.com