শিরোনাম
রামগতিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পলাতক তাড়াশ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতবাড়ি, গুদাম ও অফিস ভস্মীভূত কয়রায় প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জনগণের আস্থা ও উন্নয়নের প্রত্যয়ে কয়ড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ কুমার বগুড়ায় অপহরণ মামলাসহ গ্রেপ্তার ৬ নওগাঁর ধামইরহাটের তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার বদলগাছীতে ছাগল চুরির অভিযোগে নারীসহ ৩ জন আটক পার্বতীপুরে দুই মাদকসেবীসহ বিভিন্ন মামলায় আটক ৮ জন কারাগারে চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা ও ভূমিসেবা কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

তানোরে বিল কুমারী বিলে হাঁসের খামারে স্বাবলম্বিতার স্বপ্ন, প্রাকৃতিক জলাশয়কে কাজে লাগিয়ে কম খরচে লাভজনক হাঁস পালন

প্রতিবেদকের নাম / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

 

আশরাফুল ইসলাম রনজু, তানোর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর তানোর উপজেলার বিল কুমারী বিলে প্রাকৃতিক পরিবেশ ও উন্মুক্ত জলাশয়কে কাজে লাগিয়ে গড়ে উঠেছে একাধিক হাঁসের খামার। বিলের বাঁধ ও সেতু সড়কের ধারে বাঁশের খুঁটি, তারকাঁটার বেড়া ও পলিথিন দিয়ে তৈরি এসব খামার এখন স্থানীয়ভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

খামারিরা জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁসগুলো বিলের পানিতে ছেড়ে দেওয়া হয়। সেখানে তারা প্রাকৃতিকভাবে মাছ, শামুক, পোকামাকড় ও শৈবালজাতীয় খাবার খেয়ে বেড়ে ওঠে। ফলে আলাদা খাদ্য খরচ অনেক কমে যাচ্ছে এবং উৎপাদন ব্যয়ও কম থাকছে।

স্থানীয় খামারি মামুন ও লুৎফর যৌথভাবে প্রায় ১ হাজার ৪০০ হাঁস পালন করছেন। তারা প্রতিদিন গড়ে প্রায় ২৫০টি ডিম সংগ্রহ করছেন, যা স্থানীয় বাজারসহ বিভিন্ন এলাকায় বিক্রি করা হচ্ছে।

খামারি মামুন বলেন, প্রাকৃতিকভাবে হাঁস পালন করায় খাদ্য খরচ কম এবং লাভ বেশি হচ্ছে। প্রতিদিন ডিম বিক্রি করে নিয়মিত আয় হচ্ছে।

অন্যদিকে লুৎফর জানান, সরকারি সহায়তা, সহজ শর্তে ঋণ এবং প্রশিক্ষণ পেলে তারা আরও বড় পরিসরে হাঁস পালন করতে পারবেন।

স্থানীয়দের মতে, বিল কুমারী বিলসহ আশপাশের বিস্তীর্ণ জলাশয় হাঁস পালনের জন্য অত্যন্ত উপযোগী। এ সুযোগ কাজে লাগিয়ে অনেকেই এখন হাঁস খামারের দিকে ঝুঁকছেন, যা গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনছে।

এ বিষয়ে তানোর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী বলেন, খামারিদের নিয়মিত পরামর্শ ও চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, প্রাকৃতিক পরিবেশে হাঁস পালন একটি লাভজনক উদ্যোগ, যথাযথ প্রশিক্ষণ ও সরকারি সহযোগিতা বাড়ালে এই খাত আরও বিস্তৃত হবে।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
14 May 2026

তানোরে বিল কুমারী বিলে হাঁসের খামারে স্বাবলম্বিতার স্বপ্ন, প্রাকৃতিক জলাশয়কে কাজে লাগিয়ে কম খরচে লাভজনক হাঁস পালন

www.dainikkagoj.com
14 May 2026

তানোরে বিল কুমারী বিলে হাঁসের খামারে স্বাবলম্বিতার স্বপ্ন, প্রাকৃতিক জলাশয়কে কাজে লাগিয়ে কম খরচে লাভজনক হাঁস পালন

www.dainikkagoj.com