শিরোনাম
সিরাজগঞ্জে ট্রাকচাপায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিহত পার্বতীপুরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সিন্দুকছড়িতে রাস্তা নির্মাণ শ্রমিকদের মারধরের অভিযোগ, ১৬ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনকে চার দিন পর ফিরিয়ে নিল বিএসএফ পার্বতীপুরে ব্র্যাকের উদ্যোগে সদস্যদের মাঝে মুরগির বাচ্চা, কুমড়ার বীজ ও প্রশিক্ষণ ভাতা বিতরণ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন উল্লাপাড়ার রিফাত, দীর্ঘ লাফে রানারআপ দর্শনার বারাদী সীমান্তে বিদেশী পিস্তল, গুলি ও ভারতীয় গাঁজা উদ্ধার রামগতি উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য-সচিব দিদার খন্দকার সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার: দুই জেলে আটক, উদ্ধার নৌকা ও নিষিদ্ধ কীটনাশক পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারকাদের গানে মুগ্ধ হাজারো দর্শক
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

অস্ত্র ঠেকিয়ে চালক-নৈশ্যপ্রহরীকে বেঁধে খাল খননের এক্সকাভেটরে আগুন

প্রতিবেদকের নাম / ২১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

 

হৃদয় রায়হান, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার খোকসা উপজেলায় সরকারি খাল খনন প্রকল্পে ব্যবহৃত দুটি এক্সকাভেটরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এসময় অস্ত্রের মুখে চালক ও নৈশ্যপ্রহরীকে জিম্মি করে মারধর করা হয়। এছাড়াও একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও এক্সকাভেটরের চারটি ব্যাটারি লুট করে নিয়ে যায় তারা। বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার খানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গভীর রাতে ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ দল মুখে গামছা বেঁধে খাল খনন প্রকল্প এলাকায় প্রবেশ করে। তারা প্রথমে সেখানে দায়িত্বরত চালক ও নৈশ্যপ্রহরীদের অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে ফেলে। পরে তাদের বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা খনন কাজে ব্যবহৃত দুটি এক্সকাভেটরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

ঘটনার সময় দুর্বৃত্তরা চালকদের কাছে থাকা একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পাশাপাশি এক্সকাভেটরে ব্যবহৃত চারটি ব্যাটারি খুলে নিয়ে যায় বলেও জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী নৈশ্যপ্রহরী বিদ্যুৎ জানান, রাত প্রায় ১টার দিকে মুখোশধারী ১০-১২ জনের একটি দল ঘটনাস্থলে আসে। তারা অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি দেখায় এবং এলোপাতাড়ি মারধর শুরু করে। পরে এক্সকাভেটরের ব্যাটারি খুলে নিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত পালিয়ে যায়।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, দুর্বৃত্তরা গভীর রাতে চালকদের মারধর করে দুটি এক্সকাভেটরে আগুন দেয়। একই সঙ্গে মোটরসাইকেল, মোবাইল ফোন ও ব্যাটারি নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এক্সকাভেটরের মালিক থানায় অভিযোগ দিতে আসছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, সরকারের ঘোষিত সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন প্রকল্পের অংশ হিসেবে খোকসা উপজেলার মোড়াগাছা-হাসিমপুর এলাকায় প্রায় ৩ কিলোমিটার খাল খনন কাজ চলছিল। গত ১৬ মার্চ প্রকল্পটির উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান খান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
14 May 2026

অস্ত্র ঠেকিয়ে চালক-নৈশ্যপ্রহরীকে বেঁধে খাল খননের এক্সকাভেটরে আগুন

www.dainikkagoj.com
14 May 2026

অস্ত্র ঠেকিয়ে চালক-নৈশ্যপ্রহরীকে বেঁধে খাল খননের এক্সকাভেটরে আগুন

www.dainikkagoj.com