শিরোনাম
সান্তাহারে ট্রাক্টর, পিকআপ ও কাভার্ড ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের জরুরি সভা অনুষ্ঠিত নেত্রকোনায় নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নিচ্ছেন মিজ সানজিদা চৌধুরী খাগড়াছড়িতে পিসিএনপির মতবিনিময় সভা, সংগঠনকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করার দাবি চেয়ারম্যান হামিদ রানার রামগতি প্রেসক্লাবের নতুন কমিটি গঠন, সভাপতি নিজাম ও সম্পাদক শাহরিয়ার ১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার তানোরে জমি বিরোধে বর্গাচাষীকে হাতুড়িপেটা, পা ভাঙার অভিযোগ সোনারগাঁওয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন: ‘আ’লীগের দোষর’ আখ্যা দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত আগ্নেয়াস্ত্রসহ র‍্যাবের হাতে সোনারগাঁওয়ের কথিত শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফতার
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

নাগেশ্বরীতে মুন্নী নারী উন্নয়ন সংস্থার উঠান বৈঠক

প্রতিবেদকের নাম / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

 

নূর-ই-আলম সিদ্দিক, কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ, যৌতুক প্রথা প্রতিরোধ এবং নারীর ক্ষমতায়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলার নেওয়াশী ইউনিয়নের হাজীপাড়া গোবর্দ্ধনেরকুটি এলাকায় মুন্নী নারী উন্নয়ন সংস্থার কার্যালয়ের সামনে এ বৈঠকের আয়োজন করা হয়। মুন্নী নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় নারী সদস্য, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সংস্থার সভানেত্রী মুন্নী খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগেশ্বরী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন। এছাড়াও বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর শাহিন মাহমুদ বাবুল, ট্রেড প্রশিক্ষক নাজমা আক্তার এবং সংস্থার সম্পাদিকা মাহাবুবা আক্তার।

বক্তারা বলেন, নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ সমাজের জন্য বড় অভিশাপ। এসব অপরাধ প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে কন্যাশিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং নারীদের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন বলেন, বর্তমান সময়ে নারীরা হাতের কাজ ও হস্তশিল্পের মাধ্যমে নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পারছে। ঘরে বসেই বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে নারীরা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। প্রতিটি এলাকায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং কেউ এ ধরনের অপরাধের শিকার হলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে। আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমেই এসব সামাজিক সমস্যা থেকে উত্তরণ সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নারীর অধিকার প্রতিষ্ঠা, কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
14 May 2026

নাগেশ্বরীতে মুন্নী নারী উন্নয়ন সংস্থার উঠান বৈঠক

www.dainikkagoj.com
14 May 2026

নাগেশ্বরীতে মুন্নী নারী উন্নয়ন সংস্থার উঠান বৈঠক

www.dainikkagoj.com