শিরোনাম
মাঠ ছাড়াই উপজেলা চ্যাম্পিয়ন চর কাদিরা কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯১ বছরেও মেলেনি খেলার মাঠ চুয়াডাঙ্গায় সপ্তম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা তাড়াশে কথিত মিনি পতিতালয়ে পুলিশের অভিযান, পালিয়ে গেলেন সংশ্লিষ্টরা যমুনা সেতু পশ্চিমে র‍্যাবের অভিযানে ১১৩১ পিস ইয়াবা ও ২৪ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার রামগতির চর আলগী ইউনিয়নে আবারও চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন তাড়াশে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন: দুই যুবকের ১ লাখ টাকা জরিমানা কয়রায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন: র‍্যালি, বৃক্ষের চারা বিতরণ ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক আলোচনা রাজনীতি ক্ষমতার সংগ্রাম, সাংবাদিকতা সত্যের সংগ্রাম তাড়াশে ডিএনসির বিশেষ অভিযান: ২২০ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

সান্তাহারে মাদকসহ তিন কারবারি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

 

আবু বকর সিদ্দিক বক্কর

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ভাং গাছের কাঁচা পাতা সহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা।

মঙ্গলবার (১২ মে) রাতে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদ্য যোগদানকৃত পরিদর্শক ফরিদ হোসেনের নেতৃত্বে পৌর এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার সংলগ্ন পাকা রাস্তায় তিনজনকে প্রকাশ্যে মাদক সেবনরত অবস্থায় দেখতে পেয়ে তাদের আটক করা হয়।

পরে তাদের শরীর তল্লাশি করে সাদা পলিথিনে বিশেষ কায়দায় মোড়ানো ভাং গাছের কাঁচা পাতা উদ্ধার করা হয়, যার ওজন প্রায় আধা কেজি বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—খুলনা জেলার রূপসা থানার চাঁদপুর গ্রামের তাইজুল ইসলামের ছেলে উজ্জ্বল শেখ, ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার মাঠাইকোনা গ্রামের আবুল শেখের ছেলে আবু বক্কর সিদ্দিক এবং একই থানার সাংকুটিয়া গ্রামের আলাউদ্দিন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফরিদ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে আসামিদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয়ভাবে মাদকবিরোধী এই অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন এলাকাবাসী।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
14 May 2026

সান্তাহারে মাদকসহ তিন কারবারি গ্রেপ্তার

www.dainikkagoj.com
14 May 2026

সান্তাহারে মাদকসহ তিন কারবারি গ্রেপ্তার

www.dainikkagoj.com