শিরোনাম
মাঠ ছাড়াই উপজেলা চ্যাম্পিয়ন চর কাদিরা কে এম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯১ বছরেও মেলেনি খেলার মাঠ চুয়াডাঙ্গায় সপ্তম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা তাড়াশে কথিত মিনি পতিতালয়ে পুলিশের অভিযান, পালিয়ে গেলেন সংশ্লিষ্টরা যমুনা সেতু পশ্চিমে র‍্যাবের অভিযানে ১১৩১ পিস ইয়াবা ও ২৪ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার রামগতির চর আলগী ইউনিয়নে আবারও চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন তাড়াশে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন: দুই যুবকের ১ লাখ টাকা জরিমানা কয়রায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন: র‍্যালি, বৃক্ষের চারা বিতরণ ও পরিবেশ সুরক্ষায় সচেতনতামূলক আলোচনা রাজনীতি ক্ষমতার সংগ্রাম, সাংবাদিকতা সত্যের সংগ্রাম তাড়াশে ডিএনসির বিশেষ অভিযান: ২২০ গ্রাম গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

ত্রিশালে পৃথক অভিযানে নারীসহ ০৩ জন গ্রেফতার, হেরোইন ও ইয়াবা উদ্ধার

প্রতিবেদকের নাম / ২১ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

 

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশাল থানা পুলিশের পৃথক তিনটি অভিযানে ০১ জন নারীসহ মোট ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে হেরোইন ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩/০৫/২০২৬ তারিখ রাতে ত্রিশাল পৌরসভার দরিরামপুর ৮নং ওয়ার্ড এলাকায় মোঃ খোকন আলীর বসতবাড়ির উঠান থেকে মোছাঃ শিখা আক্তার (৩৮), পিতা/স্বামী অজ্ঞাত, সাং-দরিরামপুর বেপারী বাড়ী, ত্রিশাল পৌরসভা, উপজেলা ত্রিশালকে ৩ (তিন) গ্রাম হেরোইনসহ আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা বলে জানা গেছে।

অপরদিকে, ১৪/০৫/২০২৬ তারিখ রাতে ত্রিশাল পৌরসভার ২নং ওয়ার্ড উজানপাড়া এলাকার রশিদ ভবনের সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে মোঃ আলম মিঞা (২৮), সাং-উজানপাড়া ২নং ওয়ার্ড, ত্রিশাল পৌরসভাকে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।

একই দিন সকালে ত্রিশাল থানাধীন সতেরপাড়া (কেরানীকান্দা) এলাকায় হারুনের পরিত্যক্ত পোল্ট্রি মুরগির ফার্মের দক্ষিণ পাশে ফাঁকা জায়গা থেকে আলফাজ (২৭), সাং-আউলটিয়া (আন্দাপুকুরপাড়, আদি সরকারের বাড়ী), ত্রিশালকে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়, যার আনুমানিক মূল্য ৫ হাজার টাকা।

ত্রিশাল থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
14 May 2026

ত্রিশালে পৃথক অভিযানে নারীসহ ০৩ জন গ্রেফতার, হেরোইন ও ইয়াবা উদ্ধার

www.dainikkagoj.com
14 May 2026

ত্রিশালে পৃথক অভিযানে নারীসহ ০৩ জন গ্রেফতার, হেরোইন ও ইয়াবা উদ্ধার

www.dainikkagoj.com