শিরোনাম
আর্জেন্টিনা ভক্ত তারকা লেখক ও কথাসাহিত্যিক তুলতুল, বিশ্বকাপ ঘিরে উচ্ছ্বাস ভাঙ্গুড়া পৌরসভায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে শপিং কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি, দেড় কোটি টাকার ১৪৬ মোবাইল উধাও অনলাইনে পরিচয়, বিয়ে করতে এসে প্রেমিকার বয়স কম দেখে ফিরে গেলেন চীনা যুবক পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলের পরিচ্ছন্নতা কর্মী নিহত জনগণের মনের ভাষা বুঝে বাজেট প্রণয়ন করা হয়েছে: এমপি বীথিকা বিনতে হোসাইন গাবতলীতে অস্থায়ী ইট তুলে নেওয়ায় সড়কে চরম ভোগান্তি, ‘ইট ভাড়া’ নিয়ে বিতর্ক জামুন্না পল্লী বন্ধু স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা (মজনু) মিশাম হ্যাচারির পচা ডিম ও বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ টাগরা গ্রামের জনজীবন চুয়াডাঙ্গায় পাচারকালে ওএমএসের চাল-আটা জব্দ, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

মাদারগঞ্জে ৪৬ বস্তা সরকারি চাল জব্দ, পলাতক ব্যবসায়ী

প্রতিবেদকের নাম / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

 

জামালপুর প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় র‍্যাব ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৪৬ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলার সিধুলী ইউনিয়নের শ্যামগঞ্জ কালিবাড়ী বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

জানা গেছে, সরকারি খাদ্যবান্ধব ও বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির চাল অবৈধভাবে মজুত করে বাজারে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪ এবং উপজেলা প্রশাসন যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ব্যবসায়ী সাজেলের গুদাম থেকে ৪৬ বস্তা চাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪২ হাজার টাকা।

অভিযানের সময় টের পেয়ে অভিযুক্ত ব্যবসায়ী সাজেল ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যান। ফলে তাকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সরকারি চাল অবৈধভাবে মজুত করে খোলা বাজারে বিক্রির চেষ্টা করা হচ্ছে। জনস্বার্থে র‍্যাব ও প্রশাসনের যৌথ অভিযানে ৪৬ বস্তা চাল জব্দ করা হয়েছে। পলাতক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সরকারি সম্পদ আত্মসাৎ ও কালোবাজারি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

জব্দকৃত চাল বর্তমানে সরকারি হেফাজতে রাখা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
12 May 2026

মাদারগঞ্জে ৪৬ বস্তা সরকারি চাল জব্দ, পলাতক ব্যবসায়ী

www.dainikkagoj.com
12 May 2026

মাদারগঞ্জে ৪৬ বস্তা সরকারি চাল জব্দ, পলাতক ব্যবসায়ী

www.dainikkagoj.com