শিরোনাম
ভেড়ামারায় মালচিং পদ্ধতিতে করলা চাষে সাফল্য ইমরানের কম খরচে নিরাপদ সবজি উৎপাদনে বাড়ছে কৃষকদের আগ্রহ মহিষামুড়ায় অক্সফোর্ড কিন্ডারগার্টেনে নতুন শিক্ষার্থী ভর্তির কার্যক্রম কেন্দুয়ায় বিয়ের প্রলোভনে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩ মহালছড়িতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা—স্বামীর ভাষ্য আত্মহত্যা দামুড়হুদায় ১,৫০০ বস্তা সার জব্দ, গোডাউন সিলগালা অবৈধভাবে মজুদের অভিযোগে মামলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে আটক ২৭, ইয়াবা উদ্ধার সোনারগাঁয়ে অবৈধ চুনা কারখানা গুঁড়িয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন লালমোহনে তরুণ-তরুণীদের নিয়ে জেন্ডার, ডিজিটাল নিরাপত্তা ও গণমাধ্যম বিষয়ে প্রশিক্ষণ কয়রার ইমদাদুল উলুম ইবতেদায়ী মাদ্রাসায় বিনা বেতনে পাঠদান ১০০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত, সরকারি স্বীকৃতির অপেক্ষায় শিক্ষক-শিক্ষার্থীরা জাইমা রহমানের জন্মদিনে সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের শুভেচ্ছা
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

প্রতিবেদকের নাম / ৬৬ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

 

খ ম জায়েদ হোসেন, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে বিদ্যালয় চত্বরে দুর্যোগ মোকাবিলায় মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়া শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম সভাটি সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এম এ হান্নান।

আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা প্রকৌশলী আব্দুল মোমেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কেএম বশির উদ্দিন তুহিন এবং আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম।

এ সময় উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও সদস্য, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে আয়োজিত মহড়ায় দুর্যোগ মোকাবিলার বিভিন্ন কৌশল তুলে ধরা হয়। এ ধরনের আয়োজন দুর্যোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগের সময় জানমালের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
13 October 2026

নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

www.dainikkagoj.com
13 October 2026

নাসিরনগরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

www.dainikkagoj.com