শিরোনাম
১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার তানোরে জমি বিরোধে বর্গাচাষীকে হাতুড়িপেটা, পা ভাঙার অভিযোগ সোনারগাঁওয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন: ‘আ’লীগের দোষর’ আখ্যা দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত আগ্নেয়াস্ত্রসহ র‍্যাবের হাতে সোনারগাঁওয়ের কথিত শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফতার গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবে সিআরএর মানববন্ধন সীতাকুণ্ডে গাইড কোম্পানির দেড় লাখ টাকার প্রস্তাব প্রত্যাখ্যান প্রধান শিক্ষকের, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ি থানার নতুন ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন, নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হচ্ছে নতুন মাত্রা বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যুসংবাদ, ৬ ঘণ্টার ব্যবধানে দুই স্বজনকে হারাল পরিবার
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

রাণীশংকৈলে ছাত্রদলের সভাপতি হিসেবে বাপ্পীকে দেখতে চায় নেতাকর্মীরা

প্রতিবেদকের নাম / ৩৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

অভিষেক চন্দ্র রায়, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা ছাত্রদলের আগামী কমিটিতে সভাপতি পদে তরুণ ও জনপ্রিয় মুখ বাপ্পীকে দেখতে চান তৃণমূল নেতাকর্মীরা। দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ, ছাত্রদের পাশে থাকা এবং দলের আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তিনি নেতাকর্মীদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা জানান, বাপ্পী সবসময় ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল রাখতে কাজ করে যাচ্ছেন। আন্দোলন-সংগ্রাম, সামাজিক কর্মকাণ্ড এবং শিক্ষার্থীদের নানা সমস্যায় পাশে দাঁড়ানোর কারণে সাধারণ ছাত্রদের মাঝেও তার ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।

তারা আরও বলেন, একজন কর্মীবান্ধব, সৎ ও যোগ্য নেতৃত্বই পারে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে। সেই বিবেচনায় সভাপতি পদে বাপ্পীকেই সবচেয়ে উপযুক্ত প্রার্থী হিসেবে দেখছেন তৃণমূলের নেতাকর্মীরা।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তরুণ নেতৃত্বের মাধ্যমে রাণীশংকৈল উপজেলা ছাত্রদল নতুন উদ্যমে সংগঠিত হতে পারে এবং দলের সাংগঠনিক কার্যক্রমে ফিরে আসতে পারে নতুন গতি।

নেতাকর্মীদের প্রত্যাশা, আগামী কমিটিতে ত্যাগী ও সক্রিয় নেতাদের মূল্যায়ন করা হবে এবং সংগঠনকে আরও সুসংগঠিত করতে যোগ্য নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
12 May 2026

রাণীশংকৈলে ছাত্রদলের সভাপতি হিসেবে বাপ্পীকে দেখতে চায় নেতাকর্মীরা

www.dainikkagoj.com
12 May 2026

রাণীশংকৈলে ছাত্রদলের সভাপতি হিসেবে বাপ্পীকে দেখতে চায় নেতাকর্মীরা

www.dainikkagoj.com