শিরোনাম
কয়রায় ভোটের মাঠে জামায়াতের একক প্রার্থী, বিএনপিতে মনোনয়নযুদ্ধ আদমদীঘিতে খোকা স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন লংগদু বাজার কমিটির সভাপতি শামীম, সম্পাদক সাত্তার দর্শনা সীমান্তে ভারত যাওয়ার পথে পলাতক আসামি আটক সিরাজগঞ্জ মহাসড়কে অর্ধেক দামে ট্রাকের পণ্য বিক্রি, তদন্তের দাবি রায়গঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু নাসিরনগরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে আলোচনা ও দোয়া মাহফিল নাসিরনগরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি, রং তুলিতে ব্যস্ত প্রতিমাশিল্পীরা লংগদুতে ভাঙা ব্রিজ থেকে পানিতে পড়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু তাড়াশে চলনবিল পুনরুদ্ধারে সম্ভাব্যতা যাচাই সমীক্ষা নিয়ে মতবিনিময়
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

আদমদীঘিতে খোকা স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রতিবেদকের নাম / ১৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

 

আবু বকর সিদ্দিক বক্কর, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া স্টার ক্লাবের আয়োজনে সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে সান্দিড়া স্টার ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম খানের সার্বিক তত্ত্বাবধানে এবং শহীদ সিরাজ খান মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক এনামুল হকের সহযোগিতায় বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।

সান্দিড়া স্টার ক্লাবের সভাপতি ও সান্তাহার ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেনের সভাপতিত্বে এবং ক্লাবের সাধারণ সম্পাদক আলম সরদারের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানের আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকার সহোদর আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও ছাতিয়ানগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা, সাধারণ সম্পাদক আবু হাসান এবং আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুনুর রশীদ মামুন, সাবেক সাংগঠনিক সম্পাদক এম এফ সিদ্দিকী গুড্ডু এহসান, তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মোমেনুর রহমান তালুকদার মীম, বগুড়া জেলা বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, পৌর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খোকন, ঢাকা উত্তর শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন ফরিদ আহম্মেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মিনহাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম জুয়েল রানা, পৌর যুবদলের আহ্বায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, যুগ্ম আহ্বায়ক সৌরভ কুমার কর্মকার ও শাহজাহান আলম স্বপন, আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য আব্দুস সবুর সবুজ, বগুড়া জেলা মহিলা দলের সহসাধারণ সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি হাসিনা মমতাজ মুক্তা এবং পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানাসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আয়োজকেরা জানান, সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকার স্মৃতি ধরে রাখা এবং স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার ঘটানোর লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
09 October 2026

আদমদীঘিতে খোকা স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

www.dainikkagoj.com
09 October 2026

আদমদীঘিতে খোকা স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

www.dainikkagoj.com