সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম
কচাকাটাকে উপজেলা করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে তাড়াশে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও কম্বল বিতরণ  তাড়াশে ধানের শীষে ভোট চাইলেন পৌর বিএনপি বগুড়ায় দোকান চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার ওয়াদুদ ভুইয়ার ধানের শীষের পক্ষে রামগড় প্রবীন বিএনপি উপদেষ্টা কমিটির গণসংযোগ  তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ শান্তিপূর্ণ দেশে পরিনত হবে- মেজর হাফিজ রামগড়ে অগ্নিকান্ডে পুড়ে ছাই স’মিল সহ তিন ব্যবসা প্রতিষ্ঠান দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রাষ্ট্রবিরোধী ও বিভ্রান্তিকর শব্দচয়ন ব্যবহারের তীব্র নিন্দা ও প্রতিবাদ দীঘিনালায় একাধিক মামলার পরোয়াভুক্ত আসামী গ্রেফতার,তিন মাসের কারাদণ্ড ও দুই লক্ষ টাকা জরিমানা

কুষ্টিয়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল

Reporter Name / ১৪৪ Time View
Update : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া:

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৫ দফা দাবি আদায়ে কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী সদর উপজেলা শাখা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে শহরের চৌড়হাস মোড় থেকে একটি মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা বিজয় উল্লাস চত্বরে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

 

সমাবেশে কুষ্টিয়া সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাসেম।

কুষ্টিয়া শহর জামায়াতের আমীর এনামুল হকের পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া সদর-৩ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী হাফেজ মুফতি মাওলানা আমীর হামজা, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন, জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দ্দার, নায়েবে আমীর খায়রুল ইসলাম রবিন, কুষ্টিয়া শহর শিবিরের সেক্রেটারী আব্দুল্লা আল মামুন।

প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসশম দলটির ৫ দফা দাবি উত্থাপন করেন। উল্লেখিত ৫ দফা হলো জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন। আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

 

মিছিল ও সমাবেশে কুষ্টিয়া সদর উপজেলা জামায়াত ও শিবিরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর