শিরোনাম
সোনারগাঁওয়ের মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ;৫০ হাজার মিটার জাল জব্দ বিশ্ব পরিযায়ী পাখি দিবসে সিংড়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণ সাজেকে অবরোধ প্রত্যাহার, রোববার থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা দুর্গাপুর সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ, দালালসহ আটক ৩ নাসিরনগরের কচুয়ায় মিরাণ শাহ তাতারী (রহ.)-এর মাজারের দানের টাকা পেলেন ২০০ অসহায় মানুষ মরছে সুন্দরী, বদলাচ্ছে সুন্দরবন: কার্বন শোষণ কমেছে ১৫ শতাংশ খাগড়াছড়িতে শুভ মহালয়া উপলক্ষে মাতৃ সম্মেলন অনুষ্ঠিত তাড়াশে মা ও অভিভাবক সমাবেশ: সন্তান গঠনে মায়ের ভূমিকার ওপর গুরুত্ব দিলেন পুলিশ সুপার বদলগাছীর মথুরাপুর ইউনিয়নবাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন পরিমল চন্দ্র ময়মনসিংহে ইয়াবা-হেরোইনসহ দুইজন গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

ময়মনসিংহে ইয়াবা-হেরোইনসহ দুইজন গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল

প্রতিবেদকের নাম / ১০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম কথিত হেরোইনসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টা ১০ মিনিটে ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ মাহবুবুল হকের নির্দেশনায় এসআই (নিঃ) খায়রুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে ২০০ পিস কথিত ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক মূল্য এক লাখ টাকা এবং ১০ গ্রাম কথিত হেরোইন, যার আনুমানিক মূল্য এক লাখ টাকা, উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত আনুমানিক এক লাখ ২০ হাজার টাকা মূল্যের একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধোবাউড়া উপজেলার ঘিলাগড়া গ্রামের মো. একরামুল ইসলাম (৩৮), তাঁর পিতা মৃত আবদুল মতিন ও মাতা রাবিয়া খাতুন এবং একই উপজেলার উত্তর রাণীপুর গ্রামের মো. জয়নাল আবেদীন (৪০), তাঁর পিতা মো. আবদুল হাই ও মাতা জহুরা খাতুন।

অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য ও জব্দ করা মোটরসাইকেল পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া নেওয়া হয়েছে বলে জানা গেছে।

মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা পুলিশের এ কার্যক্রম পরিচালিত হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
10 October 2026

ময়মনসিংহে ইয়াবা-হেরোইনসহ দুইজন গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল

www.dainikkagoj.com
10 October 2026

ময়মনসিংহে ইয়াবা-হেরোইনসহ দুইজন গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল

www.dainikkagoj.com