শিরোনাম
সোনারগাঁওয়ের মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান ;৫০ হাজার মিটার জাল জব্দ বিশ্ব পরিযায়ী পাখি দিবসে সিংড়ায় সচেতনতামূলক লিফলেট বিতরণ সাজেকে অবরোধ প্রত্যাহার, রোববার থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা দুর্গাপুর সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ, দালালসহ আটক ৩ নাসিরনগরের কচুয়ায় মিরাণ শাহ তাতারী (রহ.)-এর মাজারের দানের টাকা পেলেন ২০০ অসহায় মানুষ মরছে সুন্দরী, বদলাচ্ছে সুন্দরবন: কার্বন শোষণ কমেছে ১৫ শতাংশ খাগড়াছড়িতে শুভ মহালয়া উপলক্ষে মাতৃ সম্মেলন অনুষ্ঠিত তাড়াশে মা ও অভিভাবক সমাবেশ: সন্তান গঠনে মায়ের ভূমিকার ওপর গুরুত্ব দিলেন পুলিশ সুপার বদলগাছীর মথুরাপুর ইউনিয়নবাসীকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন পরিমল চন্দ্র ময়মনসিংহে ইয়াবা-হেরোইনসহ দুইজন গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

দুর্গাপুর সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ, দালালসহ আটক ৩

প্রতিবেদকের নাম / ১৯ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

 

পলাশ পাল, নেত্রকোনা জেলা প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় দালালসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১০ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার কুলপতাক আদর্শনগর গ্রামের প্রান্ত সরকার, খালিয়াজুরী উপজেলার শালদীঘা গ্রামের শশীমোহন সরকারের ছেলে নিউটন সরকার এবং দুর্গাপুর উপজেলার ভরতপুর গ্রামের এনফন্ট নকরেকের ছেলে সিলভার সাংমা। বিজিবির তথ্য অনুযায়ী, সিলভার সাংমা তাঁদের প্রবেশে সহায়তাকারী দালাল হিসেবে পরিচিত।

শনিবার বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বারী।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক প্রান্ত সরকার ও নিউটন সরকার প্রায় দুই মাস আগে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। পরে দালালের মাধ্যমে বাংলাদেশে ফেরার সময় তাঁদের আটক করা হয়।

বিজিবি আরও জানায়, আটক সিলভার সাংমা এর আগে গত ৬ জুন মানবপাচার মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।

আটক তিনজনকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ইতোমধ্যে থানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

সীমান্ত দিয়ে অবৈধ যাতায়াত প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
10 October 2026

দুর্গাপুর সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ, দালালসহ আটক ৩

www.dainikkagoj.com
10 October 2026

দুর্গাপুর সীমান্তে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ, দালালসহ আটক ৩

www.dainikkagoj.com