শিরোনাম
কয়রায় ভোটের মাঠে জামায়াতের একক প্রার্থী, বিএনপিতে মনোনয়নযুদ্ধ আদমদীঘিতে খোকা স্মৃতি আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন লংগদু বাজার কমিটির সভাপতি শামীম, সম্পাদক সাত্তার দর্শনা সীমান্তে ভারত যাওয়ার পথে পলাতক আসামি আটক সিরাজগঞ্জ মহাসড়কে অর্ধেক দামে ট্রাকের পণ্য বিক্রি, তদন্তের দাবি রায়গঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু নাসিরনগরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে আলোচনা ও দোয়া মাহফিল নাসিরনগরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি, রং তুলিতে ব্যস্ত প্রতিমাশিল্পীরা লংগদুতে ভাঙা ব্রিজ থেকে পানিতে পড়ে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু তাড়াশে চলনবিল পুনরুদ্ধারে সম্ভাব্যতা যাচাই সমীক্ষা নিয়ে মতবিনিময়
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

দর্শনা সীমান্তে ভারত যাওয়ার পথে পলাতক আসামি আটক

প্রতিবেদকের নাম / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় নিষেধাজ্ঞাপ্রাপ্ত এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। তাঁর বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় হত্যা মামলাসহ একাধিক ধারায় মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের বহির্গমন ডেস্কে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম মো. মাহবুব আলম (৪৯)। তিনি কুষ্টিয়ার যুগিয়া দরগাপাড়া এলাকার আনসার শেখের ছেলে। ভারত ভ্রমণের উদ্দেশ্যে তিনি পাসপোর্ট ও ভ্রমণ ভিসা নিয়ে ইমিগ্রেশন ডেস্কে উপস্থিত হলে পুলিশ তাঁকে আটক করে।

পুলিশ জানায়, মাহবুব আলমের বিরুদ্ধে কুষ্টিয়া সদর থানায় ২০২৪ সালের ১৫ আগস্ট দায়ের করা ১২ নম্বর মামলায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৯, ৩০২, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ রয়েছে।

আটকের খবর পেয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ইমিগ্রেশন চেকপোস্টে উপস্থিত হন। পরে তাঁকে গ্রেপ্তার করে দর্শনা থানায় নিয়ে যাওয়া হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
09 October 2026

দর্শনা সীমান্তে ভারত যাওয়ার পথে পলাতক আসামি আটক

www.dainikkagoj.com
09 October 2026

দর্শনা সীমান্তে ভারত যাওয়ার পথে পলাতক আসামি আটক

www.dainikkagoj.com