শিরোনাম
৮নং দেশিগ্রাম গুড়পিপুল ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাফিজুর রহমানের গণসংযোগ ও দোয়া কামনা ময়মনসিংহে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক সরবরাহকারী গ্রেপ্তার তাড়াশে আগুনে পুড়ে ছাই গরুর খাবারের খড়, থানায় জিডি কমলনগরে দাবিকৃত ১০ লাখ টাকা না পেয়ে বসতবাড়ির গাছ কাটার অভিযোগ কমলনগর প্রেসক্লাবে এমপি বীথিকা বিনতে হোসাইনের ক্রীড়া সামগ্রী প্রদান রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও আইনজীবী থেকে তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নেত্রকোণায় বিতর্ক কর্মশালা: যুক্তির মঞ্চে শাণিত হলো ১২০ শিক্ষার্থীর মেধা সোনারগাঁয়ে বাসের বক্সে ৯ কেজি গাঁজা, চালক-হেলপার আটক রামগতিতে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্তসহ গ্রেফতার ৩
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন

পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে জামালপুরে ফারিয়ার মানববন্ধন

প্রতিবেদকের নাম / ৯৭ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

 

জামালপুর প্রতিনিধি

পেশার মর্যাদা রক্ষা এবং ওষুধ কোম্পানির প্রতিনিধিদের জন্য নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে জামালপুরে ফারিয়ার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ সকাল ১১টায় জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। একই দাবিতে জেলার বিভিন্ন উপজেলাতেও কর্মসূচি পালিত হয়। এর মধ্যে রয়েছে—জামালপুর সদর, নান্দিনা বাজার, মাদারগঞ্জ, বকশীগঞ্জ, দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ ও সরিষাবাড়ি।

“অধিকার আদায়ে, আমরা সবাই একসাথে”—এ স্লোগানকে সামনে রেখে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ করেন ফারিয়ার সদস্য ও মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফারিয়ার সভাপতি আব্দুল জলিল, সহ-সভাপতি মোনায়েম হোসেন, সাধারণ সম্পাদক আহসান হাবীব, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক শামীম আহম্মেদ, সদস্য রেজাউল করিমসহ অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যসেবা খাতের একটি গুরুত্বপূর্ণ ও উচ্চশিক্ষিত অংশ। তারা চিকিৎসকদের কাছে নতুন ওষুধ, আধুনিক চিকিৎসা পদ্ধতি, ওষুধের কার্যকারিতা, পার্শ্বপ্রতিক্রিয়া ও সঠিক ব্যবহার সম্পর্কে তথ্য পৌঁছে দেন।

তারা আরও বলেন, এ পেশার মানুষরা কোনোভাবেই দালাল নন; বরং আধুনিক চিকিৎসা বিজ্ঞানের তথ্য সঠিকভাবে পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাই তাদের পেশাগত মর্যাদা রাষ্ট্রীয় ও সামাজিকভাবে স্বীকৃতি পাওয়া এখন সময়ের দাবি।

বক্তারা অভিযোগ করেন, রোদ-বৃষ্টি উপেক্ষা করে কাজ করলেও অনেক সময় তারা নিরাপদ কর্মপরিবেশ থেকে বঞ্চিত হন এবং বিভিন্ন স্থানে হয়রানির শিকার হন। এ অবস্থার অবসান ঘটিয়ে হাসপাতাল ও ক্লিনিকে নির্বিঘ্নে কাজের সুযোগ নিশ্চিত করার দাবি জানান তারা।

এছাড়া তারা বলেন, দেশের ওষুধ শিল্পে প্রায় তিন লক্ষাধিক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছেন। তারা নিয়মিত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রক্ষা ছাড়াও স্বাস্থ্য সচেতনতা, ক্যাম্পেইন ও সেমিনারের মাধ্যমে জনগণের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

বক্তারা দ্রুত এসব সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর হয়রানি বন্ধের আহ্বান জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
11 May 2026

পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে জামালপুরে ফারিয়ার মানববন্ধন

www.dainikkagoj.com
11 May 2026

পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে জামালপুরে ফারিয়ার মানববন্ধন

www.dainikkagoj.com