শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে নৌপথ উন্নয়ন প্রকল্পের ক্ষতিগ্রস্ত ৬ জন পেলেন ২৫ লাখ টাকার চেক

প্রতিবেদকের নাম / ১০৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু, লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের মতিরহাট (লঞ্চঘাট) সাইটে নৌপথ উন্নয়ন প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের স্থানান্তর ও পুনর্বাসনের লক্ষ্যে ক্ষতিপূরণ ও সহায়তার চেক বিতরণ করা হয়েছে। প্রকল্পের আওতায় ছয়জন ক্ষতিগ্রস্ত ব্যক্তির মাঝে মোট ২৫ লাখ টাকার চেক প্রদান করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকাল সাড়ে ১১টায় মতিরহাট হাইস্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্তদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।

“বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌপরিবহন প্রকল্প-১ (চট্টগ্রাম-ঢাকা-আশুগঞ্জ ও সংযুক্ত নৌপথ খনন এবং টার্মিনালসহ আনুষঙ্গিক স্থাপনাদি নির্মাণ-২য় সংশোধিত)” প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকল্পের সেফগার্ড সেল প্রধান ও বিআইডব্লিউটিএর যুগ্মপরিচালক নাঈম মোহাম্মদ, প্রজেক্ট কোঅর্ডিনেটর মো. মনিরুল ইসলাম, জনপ্রশাসন ও বাংলাদেশ পুলিশের প্রতিনিধিরা, মজুচৌধুরীরহাট নদীবন্দর, লক্ষ্মীপুরের পোর্ট অফিসার মো. শাহ আলম, সহকারী পরিচালক (হিসাব) মোহাম্মদ আসাদুল হক, সোশ্যাল এক্সপার্ট মো. নজরুল ইসলাম সরকার এবং জিআরএম এক্সপার্ট খন্দকার মাহবুব আলম।

এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক, এলাকার সাধারণ মানুষ ও সোশ্যাল এনজিওর প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নৌপথ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ফলে ক্ষতিগ্রস্ত জনগণের ন্যায্য অধিকার সংরক্ষণ এবং তাঁদের টেকসই পুনর্বাসন নিশ্চিত করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য। ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ ও সহায়তা প্রদানে বিআইডব্লিউটিএ স্বচ্ছতার সঙ্গে কার্যক্রম বাস্তবায়ন করছে বলেও জানান তাঁরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
20 August 2026

লক্ষ্মীপুরে নৌপথ উন্নয়ন প্রকল্পের ক্ষতিগ্রস্ত ৬ জন পেলেন ২৫ লাখ টাকার চেক

www.dainikkagoj.com
20 August 2026

লক্ষ্মীপুরে নৌপথ উন্নয়ন প্রকল্পের ক্ষতিগ্রস্ত ৬ জন পেলেন ২৫ লাখ টাকার চেক

www.dainikkagoj.com