শিরোনাম
নেত্রকোনায় গৃহবধূ হত্যার অভিযোগ, আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন বদলগাছীতে অভিযান: বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি রিং জাল জব্দ, আগুনে ধ্বংস উন্নয়নের ছোঁয়া বঞ্চিত নবাবগঞ্জের দাউদপুর হাট কয়রায় নিরাপদ পানির তীব্র সংকট, সরকারি-বেসরকারি উদ্যোগ জোরদারের তাগিদ সীতাকুণ্ডে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, যানজটে নাকাল জনসাধারণ ভাঙ্গুড়ায় অটোবোরাকের চাপায় পথচারীর মৃত্যু, চালক পলাতক লংগদুতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ সোনারগাঁয়ে আইকন ইন্টারন্যাশনাল স্কুলে বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ৮২ লাখ টাকার অনুদান কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, স্ত্রী-সন্তান ও শ্বশুরসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন

কয়রায় নিরাপদ পানির তীব্র সংকট, সরকারি-বেসরকারি উদ্যোগ জোরদারের তাগিদ

প্রতিবেদকের নাম / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

 

কয়রা (খুলনা) প্রতিনিধি:

সুন্দরবনসংলগ্ন খুলনার উপকূলীয় উপজেলা কয়রায় দীর্ঘদিনের নিরাপদ ও সুপেয় পানির সংকট নিরসন এবং জনগণের জন্য বিশুদ্ধ পানির প্রাপ্যতা নিশ্চিত করতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) দুপুর ১টায় মহারাজপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা জেজেএসের আয়োজনে এবং আইআরসিসি-২ প্রকল্পের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ-আল-মাহমুদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কয়রা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইশতিয়াক আহমেদ।

সভায় কয়রা উপজেলার উপকূলীয় এলাকায় নিরাপদ ও সুপেয় পানির সংকটের কারণ, এর প্রভাব এবং সংকট নিরসনে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্থানীয় পর্যায়ে নিরাপদ পানির উৎস বৃদ্ধি, বিদ্যমান উৎস সংরক্ষণ এবং সারা বছর জনগণের জন্য বিশুদ্ধ পানির নিশ্চয়তা দিতে সরকারি-বেসরকারি সংস্থা ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানির সংকট দীর্ঘদিনের। লবণাক্ততা, জলবায়ু পরিবর্তন ও অবকাঠামোগত দুর্বলতার কারণে এখানকার মানুষ প্রতিনিয়ত বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন। এ সমস্যা মোকাবিলায় শুধু সরকারি বা বেসরকারি উদ্যোগ যথেষ্ট নয়; স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে দীর্ঘমেয়াদি ও টেকসই সমাধান বাস্তবায়ন করতে হবে।

সভায় দ্রুত উপকূলীয় এলাকায় গভীর নলকূপ, বৃষ্টির পানি সংরক্ষণাগার এবং পানি শোধনাগার স্থাপনের দাবি জানানো হয়। একই সঙ্গে বিদ্যমান নিরাপদ পানির উৎসগুলো সচল ও সংরক্ষণ এবং সংকটপ্রবণ এলাকায় নতুন পানির উৎস তৈরির ওপর জোর দেন বক্তারা।

সভায় উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিমাই চন্দ্র মন্ডল, ইউপি সদস্য বিভূতি ভূষণ রায়, মোস্তফা কামাল হোসেন, মাসুদুর রহমান, আবু সাইদ, সেলিনা খাতুন ও আমেনা খাতুন উপস্থিত ছিলেন। এছাড়া আইআরসিসি-২ প্রকল্পের প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. নাসির উদ্দীন, জেজেএসের প্রতিনিধি মো. আল আমিনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা সভায় অংশ নেন।

সভা শেষে উপকূলীয় জনপদের মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং নিরাপদ পানির স্থায়ী সমাধানে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও জোরদারের আহ্বান জানানো হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
19 August 2026

কয়রায় নিরাপদ পানির তীব্র সংকট, সরকারি-বেসরকারি উদ্যোগ জোরদারের তাগিদ

www.dainikkagoj.com
19 August 2026

কয়রায় নিরাপদ পানির তীব্র সংকট, সরকারি-বেসরকারি উদ্যোগ জোরদারের তাগিদ

www.dainikkagoj.com