শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

সোনারগাঁয়ে আইকন ইন্টারন্যাশনাল স্কুলে বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ৫৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

 

সোনারগাঁও ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আইকন ইন্টারন্যাশনাল স্কুলের নিজস্ব ক্যাম্পাসে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ আগষ্ট) দিনব্যাপী

অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও সম্মানিত অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। সংস্কৃতির সেতু বেয়ে ছোটবেলা থেকেই শিশুদের সঠিক বিকাশের লক্ষ্যে আইকন ইন্টারন্যাশনাল স্কুলে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বছরের সবচেয়ে প্রতীক্ষিত ‘বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান’। এতে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা গান, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভা এবং দেশীয় সংস্কৃতির সুন্দর প্রতিফলন ফুটিয়ে তোলে। আইকন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আনুমানিক ৮০ জন কোমলমতি শিক্ষার্থী প্রাণবন্ত অংশগ্রহণ করেন। নাচ, গান, গজল ও আবৃত্তির মতো বৈচিত্র্যময় প্রতিযোগিতায় সুর ও ছন্দের মেলবন্ধনে মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটায় শিক্ষার্থীরা।

 

আইকন ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক ও অধ্যক্ষের বক্তব্যে শেখ জাহিদুল ইসলাম রাহীম অনুষ্ঠানে উপস্থিত শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, অভিভাবক ও শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে তার বক্তব্যে বলেন, কেবল পাঠ্যবইয়ের পাতায় শিক্ষা সীমাবদ্ধ নয়। খেলাধুলা, নাচ, গান, আবৃত্তি ও নাটক শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটায় এবং নেতৃত্বগুণ তৈরি করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরাই এই দেশের ভবিষ্যৎ। আজকের এই মঞ্চে তোমাদের যে আত্মবিশ্বাস দেখলাম, তা জীবনের প্রতিটি ক্ষেত্রে বজায় রাখবে। এসময় তিনি অভিভাবকদের প্রতি অনুরোধ করে বলেন, সন্তানদের শুধু পড়ার জন্য চাপ দেবেন না। তাদের ভালো লাগার জায়গাগুলোকে চিহ্নিত করে উৎসাহিত করবেন। আমরা শিক্ষক হিসেবে সর্বদা আপনাদের পাশে আছি। আমাদের লক্ষ্য কেবল ভালো জিপিএ অর্জন নয়, বরং প্রতিটি শিশুকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে বদ্ধপরিকর যেখানে পড়াশোনার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীর ভেতরের সুপ্ত প্রতিভা বিকশিত হতে পারে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
19 August 2026

সোনারগাঁয়ে আইকন ইন্টারন্যাশনাল স্কুলে বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

www.dainikkagoj.com
19 August 2026

সোনারগাঁয়ে আইকন ইন্টারন্যাশনাল স্কুলে বর্ণাঢ্য বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

www.dainikkagoj.com